News Flash

  • Home
  • Uncategorized
  • কমনওয়েলথে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন জিতু রাই
Image

কমনওয়েলথে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন জিতু রাই

গোল্ড কোস্ট, ৯ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতকে আট নম্বর সোনা এনে দিলেন বহু যুদ্ধে নায়ক জিতু রাই। সোমবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ২৩৫.১ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতলেন জিতু রাই। একই সঙ্গে কমনওয়েলথের গেমসের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন তিনি। কারণ এর আগে ২৩৫.১ পয়েন্ট কেউ কোনও দিন কমনওয়েলথ গেমসের ইতিহাসে অর্জন করতে পারেনি। অন্যদিকে ওই একই ইভেন্ট ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের আর এক শুটার ওম প্রকাশ মিথারওয়াল। তার সংগ্রহ ২১৪.৩ পয়েন্ট। এই ইভেন্টে রুপো পেয়েই সন্তুষ্ঠ থাকতে হল অস্টেলিয়ার কেরি বেলকে।
প্রসঙ্গত, ফেভারিট হয়েই এই ইভেন্টে নেমেছিলেন জিতু রাই। সমর্থকদের নিরাশ না করে অনায়াসেই সোনা জিতলেন তিনি। তার এই জয়ের ফলে গোটা দেশ গর্বিত। ভারত ক্রীড়ামহলের মতে এই শুটিং বিভাগ থেকেই সব থেকে বেশি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top