News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেয়ার ঘোষণা ছিল কাগজেপত্রেই, জিবিতে ৬ মাসের মধ্যেই চালু হচ্ছে বাইপাস সার্জারী
Image

সরকারী হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেয়ার ঘোষণা ছিল কাগজেপত্রেই, জিবিতে ৬ মাসের মধ্যেই চালু হচ্ছে বাইপাস সার্জারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ সরকারী হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত শুধু কাগজেপত্রেই সীমাবদ্ধ ছিল৷ বাস্তব হল, রোগীদের ওষুধ দোকান থেকেই কিনতে হতো৷ এই ব্যবস্থার পরিবর্তনে কঠোর হয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ সূত্রের খবর, দুই দফায় জি বি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের ওষুধ সরবরাহের বিষয়ে সমস্ত খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ তাতে তিনি জানতে পেরেছেন, হাসপাতালের স্টোরে  ওষুধ থাকা সত্বেও রোগীদের দোকান থেকে কিনতে হচ্ছে৷ সূত্রের দাবি, ওষুধ কেলেংকারির হদিশ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ তাই তিনি খুব শীঘ্রই জি বি হাসপাতালের স্টোরে অডিটের ব্যবস্থা করবেন৷ এদিকে, আগামী ছয় মাসের মধ্যে জি বি হাসপাতালে বাইপাস সার্জারি হোক, সেই লক্ষ্যে চেষ্টা চালিয়েছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, কার্ডিয়াক সার্জন সহ আট জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করবে স্বাস্থ্য দপ্তর৷

সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য অধিকর্তার অফিসকে অর্থ বরাদ্দ করা হয় জি বি হাসপাতাল সহ রাজ্যের সমস্ত হাসপাতালে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়ার জন্য৷ শুধু তাই নয়, রাজ্য সরকার হাসপাতাল সুপারকেও পৃথকভাবে অর্থ বরাদ্দ করে থাকে৷ যদি স্টোরে ওষুধ মজুত না থাকে, তাহলে দোকান থেকে কিনে রোগীকে দেওয়ার জন্য৷ পূর্বতন সরকারের আমলেই হাসপাতালগুলিতে ভর্তি রোগীদের সমস্ত ওষুধ রাজ্য সরকারের তরফে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু, তা শুধুই কাগজেপত্রে সীমাবদ্ধ রয়ে গিয়েছে৷

জি বি হাসপাতালে ভর্তি প্রত্যেক রোগীকে দোকান থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে৷ সূত্রের খবর, হাসপাতালের স্টোরে প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা এবং রোগীদের সরবরাহ করার বিষয়ে অনিয়মের জের স্বাস্থ্যমন্ত্রী প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন৷ হাসপাতাল সুপারকে ডেকে এনে এর কৈফিয়ত চেয়েছেন৷ সূত্রের দাবি, প্রতিটি ওয়ার্ডে ওষুধ রাখার কোন ব্যবস্থা নেই কেন তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ ২৪ ঘন্টা ফার্মেসি কেন চালু রাখা হচ্ছে না, তাও জানতে চেয়েছেন তিনি৷ এসমস্ত বিষয়ে কিছু জটিলতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ কিন্তু, জবাব সন্তোষজনক নয় বলে দাবি সূত্রের৷

সূত্রের কথায়, প্রতিটি ওয়ার্ডে একটি করে ফ্রিজ এবং ওষুধ রাখার জন্য নির্দিষ্ট র্যাক তৈরি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ হাসপাতালে ভর্তি রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ সুনিশ্চিত করার জন্য বলেছেন তিনি৷ তাতে প্রয়োজনে যদি ওষুধ মজুত না থাকে, তাহলে হাসপাতালের সুপারের ফান্ড  ব্যবহার করে দোকান থেকে কিনে দিতে বলেছেন তিনি৷ শুধু জি বি হাসপাতাল নয়, সারা রাজ্যে সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করার জন্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী৷

সূত্রের দাবি, হাসপাতালে ওষুধ সরবরাহকে ঘিরে বড়ধরনের কেলেংকারী লুকিয়ে রয়েছে, তা আঁচ করতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রী৷ তাই, শীঘ্রই হাসপাতালের স্টোরে অডিটের ব্যবস্থা করছেন তিনি৷

এদিকে, আগামী ছয় মাসের মধ্যে জি বি হাসপাতালে বাইপাস সার্জারী হোক চাইছে রাজ্য সরকার৷ এর জন্য, অত্যাধুনিক ক্যাথ ল্যাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর বহির্রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে চলেছে৷ সে মোতাবেক ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করবে স্বাস্থ্য দপ্তর৷ তাঁদের মধ্যে ২ জন কার্ডিয়াক সার্জনও রয়েছেন৷ বাকিরা হলেন, ২ জন নিউরো সার্জন, ২ জন নেফরোলজিষ্ট, ১ জন ইউরোলজিষ্ট এবং ১ জন অঙ্কো সার্জন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top