News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগার দ্বিতীয় ম্যাচ জয় করল বার্সেলোনা
Image

লা লিগার দ্বিতীয় ম্যাচ জয় করল বার্সেলোনা

বার্সেলোনা, ৮ এপ্রিল (হি.স.) : লা লিগার দ্বিতীয় ম্যাচে লেগানিসকে ৩-০ হারাল বার্সেলোনা৷ আগের ম্যাচে সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করেছিল মেসির দল৷ শনিবার ঘরের মাঠে ক্যাম্প নউয়ে লিগে বার্সার হয়ে তিনটি গোলই করেছেন দলের আর্জেন্টিনার স্ট্রাইকার লিওয়েন মেসি৷

সম্পূর্ণভাবে সুস্থ না হলেও লেগানিসের বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে নামেন মেসি৷ খেলার ২৭ মিনিট দারুণ এক সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার তারকা ফুটবলারের জন্য৷ গোলপোস্টের ডানদিক ঘেঁষা শটে বার্সার প্রথম গোলটি করেন লিওয়েন মেসি৷ এরপর ৩২ মিনিটে ফিলিপ কুটিনহোর বাড়ানো বল নিয়ে বিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে পৌঁছে ফের গোল করেন মেসি৷ খেলার ৬৮ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে লেবানিসরা৷ ৮৭ মিনিটে হ্যাটট্রিকের গোলটি করেন মেসি৷ শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচে ঝয করে বার্সা৷

মেসি গোল পেলেও ম্যাচের শুরুতেই পরপর দু’টি দারুন সুযোগ নষ্ট করেন সতীর্থ সুয়ারেজ৷ উরুগুয়ের স্ট্রাইকারের একটি ভলি লক্ষ্য পৌঁছতে ব্যার্থ হয়৷ পরের দু’মিনিটে মেসির বাড়ানো বলও বিপক্ষের জালে জড়াতে পারেননি সুয়ারেজ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top