News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যানহেটেনের ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১ ও আহত ৪
Image

ম্যানহেটেনের ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১ ও আহত ৪

নিউ ইয়র্ক, ৮ এপ্রিল (হি.স.): নিউ ইয়র্কের অভিজাত ম্যানহেটেন এলাকায় ট্রাম্প টাওয়ারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যে ৬টা নাগাদ ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় আগুন লাগে। কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে থাকে ৫০ তলা থেকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ৩৩টি ইঞ্জিন এবং ১৩৮জন দমকলকর্মী। শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয় দমকল।

এই অগ্নিকাণ্ডে ১জন নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৪ জন দমকলকর্মী। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে মাউন্ট সিনাই রুজভেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গ, ম্যানহেটেন এলাকার এই গগণচুম্বি বহুতলের মালিকের হচ্ছেন মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি আমেরিকাসহ বিশ্বের একাধিক জায়গায় ট্রাম্প টাওয়ার তৈরি করেন। আধুনিক সভ্যতার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই ট্রাম্প টাওয়ার।

ট্রাম্প টাওয়ারের আগুন লাগার প্রসঙ্গে ‘নিউ ইয়র্ক শহর দমকল বিভাগ’-এর তরফ থেকে জানানো হয়েছে, আগুন নেভানোর কাজটি বেশ জটিল ছিল। কারণ বহুতলটি বেশ বড় এবং গোটা বহুতলে ধোঁয়ায় ভরে গিয়েছিল। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। তারপর আগুনের লেলিহান শিখা বেরোতে থাকে। অন্যদিকে আগুন নেভানোর জন্য ট্যুইট করে দমকলকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top