News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ফের চটেছে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি
Image

উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ফের চটেছে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): জোট ধর্ম পালন করছে না বিজেপি। এমনই অভিযোগ আনল উত্তরপ্রদেশের বিজেপির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। রবিবার সহেলদেব ভারতীয় সমাজ পার্টি সুপ্রিমো তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওম প্রকাশ রাজভর রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, ‘১০ এপ্রিল যখন বিজেপির সভাপতি অমিত শাহ লখনউতে আসবেন তখন তার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ বিজেপিকে সতর্ক করে দিয়ে তিনি জানিয়েছেন, ‘বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হলে জোট ছেড়ে বেড়িয়ে যাবেন তিনি।’

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের আগেও বিজেপির বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ওম প্রকাশ রাজভর । তখনও জাতীয় সভাপতি অমিত শাহ পরিস্থিতি সমাল দিয়ে ছিলেন। ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। উত্তরপ্রদেশে যদি বিজেপির থেকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি সমর্থন তুলেও নেয় তাতে বিজেপির সরকার পড়ে যাবে না। কিন্তু তেলেগু দেশমের পরে যদি জোট ছেড়ে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বেড়িয়ে যায়। তাতে করে বিজেপির ভাবমূর্তি ভূলুন্ঠিত হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top