News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ সারা রাজ্যে বিভিন্ন স্থানে শুক্রবার যথাযথ মর্যাদায় বিজেপির ৩৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ মূল

শুক্রবার বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সদর পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে৷

রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ ভারত মাতার ছবির দুপাশে বিজেপিও জনসংঘের প্রয়াত নেতাদের ছবি রেখে পার্টির পতাকা উত্তোলন করা হয়৷ এছাড়াও সকাল থেকে বিভিন্ন স্থানে বেশ সামাজিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়৷

মূূল অনুষ্ঠানটি আয়োজিত হয় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে৷ সেখানে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ ছাড়াও রা্যজ মন্ত্রীসভার প্রায় সকল বিজেপির সদস্যরাই উপস্থিত ছিলেন৷ জাতীয় গান বন্দেমারতম ও পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়৷

পরে বিপ্লব কুমার দেব বলেন, সরকার গঠন করাই বিজেপির একমাত্র লক্ষ্য নয়৷ সুস্থ সমাজ গঠন এবং দেশ প্রেমিক নাগরিক তৈরি করা পার্টিরর মূল কাজ৷ ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার তৈরি হয়েছে৷ কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেছে এমনটা নয়৷ এখনও অনেক কাজ করতে হবে৷ আর আজকের দিনে পার্টির সকল স্তরের কর্মীরা পুনরুজ্জীবিত হবে বরেণ্য দেয় স্মরণ করে৷ নতুন করে শক্তি সঞ্চয় করে সকলে সমাজ গঠনের কাজে ঝাঁপিয়ে পরবেন৷ আর এই লক্ষ্যেই কাজ চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top