News Flash

  • Home
  • Uncategorized
  • পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বার্তা দিয়ে ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
Image

পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বার্তা দিয়ে ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : ভারতের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে নেপাল এগিয়ে যেতে চায়। এমনই বার্তা দিয়েই দিল্লি পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দু’জনের মধ্যে বিশেষ সৌহার্দ্যমূলক বাক্যালাপও হয়৷ রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ পরে নেপালের প্রধানমন্ত্রী ওলি সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছ৷ পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের মাধ্যমে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক থাকুক৷ এই বার্তা দিয়েই দিল্লি পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷
কাঠমান্ডু থেকে নয়াদিল্লি আসার আগেই ভারতকে কূটনৈতিক বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ওলি জানান, নিখাদ বন্ধুত্বের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই বার্তায় প্রচ্ছন্নভাবেই দিল্লিকে কড়া কথা বলা হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল৷ কূটনৈতিক ধারণা, মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের সঙ্গে নেপালের কূটনৈতিক সম্পর্ক গরম হয়েছে৷ এই সুযোগ কাজে নিতে মরিয়া চিন৷ বেজিং থেকে লাগাতার সৌহার্দ্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে৷ নেপালের মাটিতে বিপুল পরিমাণ বিনিয়োগে রাজি চিন সরকার৷ কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে নেপালের তরাই এলাকায় ভারতের অযাচিত ‘নাক গলানো’-কে ভাল চোখে দেখেনি কাঠমাণ্ডু৷ অার এথেকেই ক্রমশ গরম হয়েছে ভারত-নেপাল সম্পর্ক৷ আর সম্পর্ক মজবুত করতে তাই বারবার কাঠমান্ডু সফর করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ নেপালের মাটিতে চিনের অবস্থান পাকা হলে চিন্তা বাড়বে নয়াদিল্লির৷ এই অবস্থার মধ্যেই ফের কুর্সিতে বসা নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনেকরা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top