News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে সেনা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে গেল দু’টি ইনসাস রাইফেল
Image

রাজৌরিতে সেনা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে গেল দু’টি ইনসাস রাইফেল

জম্মু, ৫ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি এলাকায় সেনাবাহিনীর ছাউনিতে আগুন লেগে পুড়ে গেল দু’টি ইনসাস রাইফেল| বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ সুন্দেরবানি এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে সেন্ট্রি পোস্টে আগুন লেগে যায়| আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে দু’টি ইনসাস রাইফেল| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই| কী কারণে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন আটটা হবে, সুন্দেরবানি এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে সেন্ট্রি পোস্টে আগুন লেগে যায়| প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান সেনাবাহিনীর জওয়ানরা| পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে| অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি ইনসাস রাইফেল পুড়ে গিয়েছে| তবে, প্রাণহানির কোনও খবর নেই| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top