News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ডে আবারও আক্রান্ত দলিত আইকন, উত্তর প্রদেশ ও রাজস্থানে ভাঙচুর করা হল আম্বেদকরের মূর্তি
Image

ভারতীয় ভূখণ্ডে আবারও আক্রান্ত দলিত আইকন, উত্তর প্রদেশ ও রাজস্থানে ভাঙচুর করা হল আম্বেদকরের মূর্তি

লখনউ ও জয়পুর, ৫ এপ্রিল (হি.স.): ভারতীয় ভূখণ্ডে আবারও আক্রান্ত হলেন ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর| উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরে পর এবার উত্তর প্রদেশেরই ফিরোজাবাদে ভাঙচুর করা হল আম্বেদকরের মূর্তি| শুধু উত্তর প্রদেশ নয়, রাজস্থানের আচরোলেও ভাঙচুর করা হয়েছে দলিত আইকনের মূর্তি| বুধবারই রাজস্থানের রাজাসমন্দ জেলার নাথদ্বারা থানার অন্তর্গত হোলিমাঙ্গরা কলোনিতে জাতীয় জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে| ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর প্রদেশ ও রাজস্থানে ভাঙচুর করা হল আম্বেদকরের মূর্তি|
উত্তর প্রদেশের ফিরোজাবাদে ভাঙচুর করা হয় দলিত আইকনের মূর্তি| বৃহস্পতিবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আম্বেদকর প্রেমীরা| শুধু উত্তর প্রদেশ নয়, রাজস্থানের আচরোলেও (জয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে) ভাঙচুর করা হয়েছে আম্বেদকরের মূর্তি| পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বি আর আম্বেদকরের মূর্তি ভাঙচুর করেছে| আম্বেদকরের মূর্তি ভাঙচুরের খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছন কালেক্টর সিদ্ধার্থ মহাজন| অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
মূর্তি ভাঙচুরের খেলা এই মুহূর্তে সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে| কিছুদিন আগেই উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরে ভাঙচুর করা হয় ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| উত্তর প্রদেশের পর এবার ছোঁয়াচে রোগ পৌঁছে গেল রাজস্থানে| মঙ্গলবার রাতেই রাজস্থানের রাজাসমন্দ জেলার নাথদ্বারা থানার অন্তর্গত হোলিমাঙ্গরা কলোনিতে ভেঙে ফেলা হয় জাতীয় জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি| তার ২৪ ঘন্টা পার হওয়ার আগে মরু রাজ্যেই ভাঙচুর করা হল দলিত আইকন বি আর আম্বেদকরের মূর্তি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top