News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

রায়পুর, ৫ এপ্রিল (হি.স.): মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড়ে আবারও সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মাওবাদী| নিহত মাওবাদীর নাম হল, মাঙ্গু ওয়াম (২২)| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ৩১৫ বোরে পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ, চারটি তাজা কার্তুজ সহ একটি ইনসাস রাইফেল ম্যাগাজিন, ২ কেজি ওজনের একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দু’টি ডিটোনেটর, কর্ডেক্স তার, ব্যাটারি এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম|
বিজাপুরের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) মোহিত গর্গ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় বিজাপুর জেলার ইটামপারা গ্রামের (রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে) সন্নিকটে ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওযানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় ২২ বছর বয়সি এক মাওবাদী| রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়|
এসপি আরও জানিয়েছেন, বুধবার রাতে বৃষ্টিপাত ও ঝোড়ে হাওয়ার কারণে তল্লাশি অভিযান ব্যহত হয়| রাতভর অপেক্ষা করার পর বৃহস্পতিবার সকালে এনকাউন্টারস্থলে তল্লাশি অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় একজন মাওবাদীর দেহ| পাশাপাশি এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ৩১৫ বোরে পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ, চারটি তাজা কার্তুজ সহ একটি ইনসাস রাইফেল ম্যাগাজিন, ২ কেজি ওজনের একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দু’টি ডিটোনেটর, কর্ডেক্স তার, ব্যাটারি এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top