News Flash

  • Home
  • Uncategorized
  • খালেদা জিয়া অসুস্থ, আগামী ২২ এপ্রিল দুর্নীতি মামলার পরবর্তী শুনানি
Image

খালেদা জিয়া অসুস্থ, আগামী ২২ এপ্রিল দুর্নীতি মামলার পরবর্তী শুনানি

ঢাকা, ৫ এপ্রিল (হি.স.): বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ, তাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ এপ্রিল| জেলবন্দী খালেদা জিয়া অসুস্থ থাকায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মহম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে দেন| জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মোট চারজন অভিযুক্ত| খালেদা ছাড়া অপর তিনজন অভিযুক্ত হলেন, খালেদা জিয়ার তত্কালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডাব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক বিভাগের ভারপ্রাপ্ত ডিরেক্টর জিয়াউল ইসলাম মুন্না এবং মণিরুল ইসলাম খান|
এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী| বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য হয়েছিল| কিন্তু, খালেদা জিয়া অসুস্থ থাকায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মহম্মদ আখতারুজ্জামান এই মামলার শুনানি পিছিয়ে দেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top