News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
Image

উত্তরপ্রদেশে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

রামপুর(উত্তরপ্রদেশ), ৫ এপ্রিল (হি.স.) এক তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুরের টান্ডায় ঘটেছে।
গত ২ এপ্রিল নিজের ৩ বছর বয়সে শিশু কন্যাকে বাড়িতে একা রেখে কাজে বেড়িয়ে যায় মা বাবা। সেই সুযোগে ১৮ বছর বয়সী এক প্রতিবেশী যুবক চকোলেটের লোভ দেখিয়ে ওই শিশু কন্যাকে নিজের বাড়িতে নিয়ে আসে। পরে ধর্ষণ করতে গেলে শিশু কন্যাটি ভয়ে চিৎকার করতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই যুবক। চম্পট দেওয়ার আগে সে ওই শিশু কন্যাকে একটি বাক্সে ঢুকিয়ে রেখে চম্পট দেয়। শিশু কন্যার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারই ওই শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top