News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ চত্বরে বিরোধীদের নজিরবিহীন বিক্ষোভ
Image

সংসদ চত্বরে বিরোধীদের নজিরবিহীন বিক্ষোভ

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ব্যাঙ্ক কেলেঙ্কারি, কৃষকদের দুরাবস্থা, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ, তফশিলি জাতি ও উপজাতিসহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান বিরোধীদলগুলি। সংসদ চত্বরে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এনডিএ সরকারের বিরুদ্ধে সোচ্চার হন দেশের প্রধান বিরোধীদলগুলি। তৃণমূল কংগ্রেস, তেলেগু দেশম, সিপিআই, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের সাংসদরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সরকার বিরোধী এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমাজবাদী পার্টির জয়া বচ্চন, সিপিআই-এর নেতা ডি রাজা, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, যোগেন চৌধুরী, সুখেন্দুশেখর রায়সহ বহু তৃণমূল কংগ্রেসের সাংসদ। এই বিক্ষোভ সমাবেশে সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাওয়া গিয়েছে।
পরে মানববন্ধন করে গোটা সংসদ ভবনজুড়ে প্রদক্ষিণ করেন সাংসদরা। এই বিষয়ে শুখেন্দুশেখর রায় জানিয়েছেন, বিজেপি বিরোধী ১৩ টি দল এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে। তিনি আরও অভিযোগ করেন অধিবেশন কক্ষের ভেতরে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হয়েছে। বিজেপির কিছু সহযোগী দল অধিবেশন কক্ষের ভেতরে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখানোর ফলে বিরোধীদলগুলি ব্যাঙ্ক কেলেঙ্কারি, কৃষকদের দুরাবস্থা, তফশিলি জাতি ও উপজাতিসহ একাধিক ইস্যুগুলি তুলে ধরতে পারেনি। তাই বাধ্য হয়েই সংসদ চত্বরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীদলগুলি।
প্রসঙ্গত আগামীকালই শেষ হতে চলেছে লোকসভার বাজেট অধিবেশন। বিজেপির তরফে দাবি করা হয়েছে বিরোধীদের হট্টগোলের জেরে টানা ২৩ দিন অচল ছিল সংসদ। ফলে সংসদের স্বাভাবিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই জন্য ওই দিনগুলির বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনডিএ সাংসদরা। অন্যদিকে,এদিন তফশিলি জাতি ও উপজাতির বিষয়ে ভারতীয় দলিত পন্থার দলের সদস্যরা নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top