News Flash

  • Home
  • Uncategorized
  • ইউটিউব সদর কার্যালয়ে মহিলা বন্দুকধারীর হামলায়, আহত ৪
Image

ইউটিউব সদর কার্যালয়ে মহিলা বন্দুকধারীর হামলায়, আহত ৪

ক্যালিফোর্নিয়া৪ এপ্রিল (হি.স.) : বন্দুকধারী মহিলার হামলা এবার ইউটিউবের সদর দফতরে। গুলিতে মারাত্মক আহত হয়েছেন ৩ জন। এছাড়াও পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গোঁড়ালিতে গুরুতর আঘাত পান। সব মিলিয়ে ৪ জন এই হামলায় আহত হয়েছেন। পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। পুলিশ সূত্রে বন্দুকবাজ মহিলার পরিচয় জানা গিয়েছে। মৃত বন্দুকবাজের নাম নাসিম আখডাম। খবরে প্রকাশসিলিকন ভ্যালির কাছে সান ব্রুনোয় রয়েছে ইউটিউবের হেডকোয়ার্টার। পুলিশ সূত্রে জানা গেছেমঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয় সান ব্রুনোর ৯০১ চেরি অ্যাভিনিউয়ে ইউটিউবের হেডকোয়ার্টারে গুলি চলছে। দুমিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়। হামলাকারীকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়। তবে এই গোলাগুলির বিষয়ে এখনও বিস্তারিত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে। সূত্রের খবর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান বার্নোর ইউটিউবের সদর দফতরে ঢুকে পড়েন এক মহিলা। নীচের তলায় ডাইনিং এলাকার মধ্যে ঢুকে গুলি চালাতে শুরু করেন। সূত্রের খবরএকটি শর্ট গান থেকেই ওই গুলি চালানো হয়। তবে কেন ওই মহিলা গুলি চালালেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।ইউটিউবের এক কর্মী ভাদিম লাভরুলিক ট্যুইট করেছেন, ‘মনে হচ্ছিল ক্যাম্পাসে কোনও জঙ্গি ঢুকেছে। ফায়ার অ্যালার্ম বেজে ‌যাচ্ছিল। সবাই দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়লাম।’ প্রোডাক্ট ম্যানেজার টড শেরম্যান ট্যুইট করেছেন, ‘গুলির শব্দ পেয়ে আমরা সবাই উপরতলা থেকে নীচে নেমে আসছিলাম। নীচে এসে দেখলাম মেঝেতে রক্ত পড়ে রয়েছে।’ টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। লেখেন, ‘ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোয় ইউটিউবের হেডকোয়ার্টারে হামলার কথা জেনেছি। আহতদের জন্য আমাদের প্রার্থনা রইল। আমাদের ল এনফোর্সমেন্ট অফিসারদের ধন্যবাদ।’ ল এনফোর্সমেন্ট সূ্ত্রে জানানো হয়েছে,পারিবারিক সমস্যার কারণেই মহিলা এই হামলা করেছে। তবে এটি কোনও জঙ্গি হামলা নয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top