News Flash

  • Home
  • Uncategorized
  • শুনানি ছাড়া শাস্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন না স্টিভ স্মিথ
Image

শুনানি ছাড়া শাস্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন না স্টিভ স্মিথ

সিডনি, ৪ এপ্রিল (হি.স.) : কোনও শুনানি ছাড়াই স্মিথদের শাস্তি ঘোষণার পরও বোর্ড কিংবা আদালতের দ্বারস্থ হচ্ছেন না প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার একপেশে সিদ্ধান্তের জেরে স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে একবছর ও দলের ওপেনারক্যামেরন ব্যানক্রফটকে ন’মাস নির্বাসনে পাঠায়৷ এরপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একপেশে সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা রকম জল্পনা ওঠে ক্রিকেটমহলে৷ শুনানিতে দোষী ক্রিকেটাররা হাজির থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতেন৷ সেই সুযোগও পাননি স্মিথ-ওয়ার্নাররা৷ তাই জল্পনা ছিল বিষয়টি নিয়ে বোর্ড কিংবা আদালতের দ্বারস্থ হতে পারেন প্রাক্তন অজি অধিনায়ক৷ কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বুধবার টুইট করে স্মিথ জানালেন তিনি ওরকম কিছুই করছেন না৷

টুইটারে সদ্য ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত অজি অধিনায়ক জানান, ‘দেশের হয়ে ফিরে আসার জন্য যা করতে হয় আমি করব৷ অধিনায়ক হিসেবে দলের সম্পূর্ণ দায় আমি নিজের উপর নিয়েছি৷ আমি বোর্ডের সাজাকে মোটেও চ্যালেঞ্জ জানাবো না৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটা শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এই সাজা দেওয়া হয়েছে এবং আমি এটাকে স্বীকার করে নিয়েছি৷’

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসনের শাস্তি মেনে নিয়েছিলেন কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডের তিন নায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট৷ বোর্ডের আচরণবিধি মেনে শাস্তির বিরুদ্ধে আবেদন করা যায় কি না সেই দিকটাও খতিয়ে দেখছিলেন স্মিথ-ওয়ার্নারদের আইনি পরামর্শদাতারা৷ অন্তত বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করতেই পারতেন স্মিথরা৷ কিন্তু সেই রাস্তায়ও হাঁটছেন না অজি অধিনায়ক৷ দোষ স্বীকার করে নেওয়ার পর এবার মাথা পেতে শাস্তি গ্রহণ করলেন স্মিথ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top