News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রী মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার
Image

পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রী মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার

ভোপাল, ৪ এপ্রিল (হি.স.): চলতি বছরেই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে বড়সড় রাজনৈতিক চমক দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই অনুযায়ী রাজ্যের পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রী মর্যাদা দিলেন তিনি। বাবা নর্মদানন্দ, বাবা হরিহরানন্দ, কম্পুটার বাবা, ভাইয়া মহারাজ, পন্ডিত যোগেন্দ্র মহন্ত এবার থেকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা পাবে। রাজ্যের মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট বৈঠকে এবার থেকে উপস্থিত থাকতে পারবেন এই পাঁচ ধর্মগুরু। সূত্রের দাবি এই পাঁচ ধর্মগুরুর অনুগামীদের ভোটগুলিকে নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ পানীয় জল সংরক্ষণ, স্বচ্ছতা এবং নর্মদা নদী সংলগ্ন এলাকায় সবুজায়নের প্রসঙ্গে রাজ্যবাসীকে সচেতন করতে ওই পাঁচ ধর্মগুরুকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে রাজ্য সরকার। প্রসঙ্গত ধর্মের সঙ্গে পরিবেশ সংরক্ষণকে জুড়ে জনসচেতনা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top