News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন সরকার প্রতিটি এলাকার সঠিক উন্নয়ন করতে চায় ঃ উপ-মুখ্যমন্ত্রী
Image

নতুন সরকার প্রতিটি এলাকার সঠিক উন্নয়ন করতে চায় ঃ উপ-মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ এপ্রিল৷৷ উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয়ে জনগণের সাথে মিলিত হন এবং পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কাজের পর্যালোচনা করেন ও খোঁজ খবর নেন৷ সেখানকার মহিলা পরিচালিত স্ব-সহায়ক দলগুলির সদস্যরাও উপ-মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ তিনি সংশ্লিষ্ট এলাকার এন ই আর এল পি-র বিভিন্ন কাজের খোঁজ খবর নেন৷ এছাড়া, এম জি এন রেগায় খনন করার জলাশয়গুলির বিষয়ে এবং মৎস্যচাষীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে অবহিত হন৷ অন্যদিকে রেল লাইন নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথেও তিনি কথা বলেন৷ সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয়ে জনগণের সাথে সাক্ষাতের সময় উপ-মুখ্যমন্ত্রী বলেন, জনগণের স্বার্থে কোনও পঞ্চায়েতেই যাতে কোনও উন্নয়নমূলক কর্মসূচি থেমে না থাকে তা দেখতে হবে৷ তিনি বলেন, বাংলা নববর্ষ ও গড়িয়া পূজার কথা মাথায় রেখে জনগণের যাতে কর্মসংস্থানের অসুবিধা না হয় তার জন্য এম জি এন রেগা সহ সব কাজ সচল রাখতে হবে৷ জনগনের সাথে সৌজন্য সাক্ষাতের পর উপ-মুখ্যমন্ত্রী পঞ্চায়েত এলাকার বিভিন্ন কেঁচো সার তৈরীর ক্ষুদ্র প্রকল্প ঘুরে দেখেন৷ এছাড়া পঞ্চায়েত এলাকার কড়ইমুড়ার বিভিন্ন রাস্তাঘাট সহ নানা প্রকল্প পরিদর্শন করেন৷

এই পঞ্চায়েত এলাকা পরির্শনের আগে উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা চড়িলাম ব্লক অফিসে সিপাহীজলা জেলা শাসক প্রদীপ চক্রবর্তী, বিশালগড় মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী, চড়িলাম ব্লকের বিডিও বিঙ্কি সাহা সহ বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকদের সাথে এক সভায় মিলিত হন৷ সেখানে তিনি ব্লক এলাকার স্বাস্থ্য, পানীয় জল, কৃষি, সেচ ব্যবস্থা, শিক্ষা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির বিস্তারিত খোঁজ – খবর নেন এবং সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন৷ তিনি বলেন, নতুন রাজ্য সরকার সব অংশের মানুষের উন্নয়নেই নজর দিচ্ছে এবং  মানুষের মধ্যে সুষ্ঠু সঠিক পরিকল্পনা পৌঁছে দিতে চায়৷

পরিদর্শন শেষে উপ-মুখ্যমন্ত্রী আজ বিশ্রামগঞ্জের সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন৷ সাংবাদিকদের তিনি জানান, নতুন রাজ্য সরকার গঠিত হয়েছে মাত্র এক মাসের মতো হলো৷ সরকার নির্ধারিত সময়ের আগেই রাজ্যের প্রতিটি এলাকায় সঠিক উন্নয়ন করতে চায়৷ তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই জেলার ব্লকগুলিকে উন্নয়নের অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা নেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top