News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ প্রেমের সম্পর্ক চাপা দিতে স্ত্রীর ষড়যন্ত্র, বাংলাদেশে খুন আইনজীবী
Image

অবৈধ প্রেমের সম্পর্ক চাপা দিতে স্ত্রীর ষড়যন্ত্র, বাংলাদেশে খুন আইনজীবী

ঢাকা, ৪ এপ্রিল (হি.স.): অবৈধ প্রেমের সম্পর্ক চাপা দিতে স্ত্রীর ষড়যন্ত্রে বাংলাদেশে খুন হলেন এক আইনজীবী| মঙ্গলবার গভীর রাতে রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে এক আইনজীবীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ| বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় রংপুরে৷ জানা গিয়েছে, অবৈধ প্রেমের কথা চাপা দিতেই স্ত্রী দীপার ষড়যন্ত্রে খুন হতে হয়েছে আইনজীবী রথীশচন্দ্র ভৌমিককে৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী দীপা ভৌমিককে৷ তদন্তে উঠে এসেছে, শিক্ষক সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুনের ছক করেছিলেন দীপা৷ গ্রেফতার করা হয়েছে দীপা দেবীর গোপন প্রেমিককেও৷ জেরায় তারা স্বীকার করেছেন খুনের কথা৷ তাদের দেওয়া তথ্য থেকে মৃতদেহ উদ্ধার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।

তদন্তকারী অফিসার মেজর রাব্বী সাংবাদিকদের বলেন, চার-পাঁচ দিন আগে খুন করা হয় রথীশচন্দ্রকে৷ খুনের পর দেহটি মাটিচাপা দেওয়া হয়েছিল৷ পরে রথীশের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল মৃতদেহ শনাক্ত করেন। নিহত রথীশচন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনা ছিলেন রংপুরের পাবলিক প্রসিকিউটার৷ তিনি জামাত ইসলামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা লড়তেন৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, যেহেতু তিনি জামাত বিরোধী মামলা লড়তেন তাই তাকে কোনও জঙ্গি সংগঠন অপহরণ করেছে৷ কিন্তু তদন্তে নেমে পুলিশের ধারণা হয় এর পিছনে অন্য কারণ আছে৷ লাগাতার জেরা করা হয় দীপা ভৌমিককে| জেরায় রথীশবাবুর স্ত্রী এক সময় ভেঙে পড়েন৷ তার পর স্বীকার করেন খুনের কথা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top