News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি, সংসদ চত্বরে বিক্ষোভ অব্যাহত টিডিপি সংসদদের
Image

অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি, সংসদ চত্বরে বিক্ষোভ অব্যাহত টিডিপি সংসদদের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে নিজেদের প্রতিবাদ কর্মসূচী অব্যহত রাখলেন তেলেগু দেশম পার্টির সাংসদরা। বুধবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

অন্যদিকে এদিনও অভিনব পন্থায় প্রতিবাদ প্রদর্শন করেন নারামাল্লি শিবপ্রসাদ। সোমবার সংসদে পরশুরাম তো মঙ্গলবার নৃত্যশিল্পি সেজে এসে চমক দিয়েছিলেন তিনি। বুধবার ধোপা সেজে ফের চমক দিলেন। এদিন ধোপার বেশে এসে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব হন তিনি। টিডিপি ছাড়াও এদিন বিশেষ মর্যাদার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ওয়াইএসআর কংগ্রেসের সাংসদরা।

প্রসঙ্গত মঙ্গলবার দিল্লিতে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দেখা করেন এনসিপি নেতা শরদ পাওয়ার এবং তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top