News Flash

  • Home
  • Uncategorized
  • হদ্রায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই
Image

হদ্রায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ এপ্রিল৷৷ কাকড়াবন থানার অধীন হদ্রায়ের হঠাৎ চোমুহনীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার

গৃহবধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সুকান্ত শীল ও বিপ্লব কর৷ ছবি নিজস্ব৷

করেছে৷ তারা হল সুকান্ত শীল ও বিপ্লব কর৷ সোমবার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হবে দুজনকেই৷ এদিকে, নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷

সংবাদে প্রকাশে শনিবার বাড়িতে ঢুকে অভিযুক্ত সুকান্ত শীল ও বিপ্লব কর ঐ গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন করে৷ তারপর থেকেই অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়েছিল৷ কিন্তু,পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে শেষ পর্যন্ত সোমবার ঐ দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাদের কাকড়াবন থানায় রাখা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ করার জন্য উদয়পুর মহকুমা পুলিশ আধিকারীক রাজেন্দ্র দত্ত ছুটে গিয়েছেন৷ রাতে তাদের জেরা করা হয়েছে৷ পুলিশ দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ায় স্থানীয় বাসীন্দাদের মধ্যে স্বস্তি এসেছে৷ এদিকে, বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার হদ্রায় নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যান এবং নির্যাতিতা ও তার পরিবারের লোকদের সাথে কথা বলেন৷ গোটা ঘটান সবিস্তারে জানিয়েছেন গৃহবধূ৷ পরে প্রতীমা ভৌমিক জানিয়েছেন, বাম জমানায় পুলিশ নেতা মন্ত্রীদের ফোনের আশায় বসে থাকতেন৷ বর্তমানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে বলেছেন৷ প্রতীমা ভৌমিক আরও বলেন, আইনের চোখে সবাই সমান৷ আইন আইনের পথে চলবে৷ দল, মত ও জাতি ধর্ম দেখলে চলবে না৷ তিনি গৃহবধূ নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top