News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় দুই বাইকের মুখোমুখী সংঘর্ষে আহত দুই
Image

সিপাহীজলায় দুই বাইকের মুখোমুখী সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ সোমবার সকাল ১০.৫০ মিনিটে দুটি বাজাজ পালসার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে মারাত্মক জখম হয় দুইজন৷ এক জনের নাম বিশাল দাস (৩০), পিতার নাম রতন দাস৷ বাড়ী বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়৷ অন্যজনের নাম উত্তম নোয়াতিয়া (২৬) পিতার নাম কৃষ্ণধন নোয়াতিয়া৷ বাড়ী সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকায়৷ উত্তম তার টিআর০১ কেউই-৫৫৮১ নম্বরের পালসার বাইক নিয়ে সোনামুড়ার দিকে যাচ্ছিল৷ বিশাল তার টিআর০৩সি-৮১৬৪ নম্বরের পালসার বাইক নিয়ে বিশালগড়ের দিকে আসছিল৷ হঠাৎ  করে সিপাহীজলার নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কের উপর একটি গাড়ীকে ওভার টেক করে গিয়ে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে মারাত্মক ভাবে আহত হয় দুই জন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ সঙ্গে সঙ্গে ছুটে আসে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ী৷ আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুই জনেরই হাত পা কেটে যায় এবং মাথা ফেটে যায়৷ জাতীয় সড়ক দুই লাইন হওয়ার পর প্রচন্ড গতিতে গাড়ী এবং বাইক ছুটতে গিয়ে হামেসাই সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ণ এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এমনই অভিমত স্থানীয়দের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top