News Flash

  • Home
  • Uncategorized
  • শৌচালয় নির্মাণে অনিয়ম, পঞ্চায়েত সচিব ও রাজমিস্ত্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
Image

শৌচালয় নির্মাণে অনিয়ম, পঞ্চায়েত সচিব ও রাজমিস্ত্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ হাওড়া নদীর উৎপত্তিস্থল বড়মুড়ায় গিয়ে সরকারি কাজের তদারকি করে প্রচন্ড উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শৌচালয় নির্মাণে অনিয়মের জন্য পঞ্চায়েত সচিব ও রাজমিস্ত্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শৌচালয় বন্টনেও পূর্বতন সরকারের আমলে নানা ধরনের অপকর্মের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷

পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সকলের জন্য শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দিয়েছিল৷ কিন্তু রাজনৈতিক কারণে অনেক পরিবার প্রথমে শৌচালয় পায়নি৷ কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কড়া নির্দেশ আসায় শৌচালয় দিতে বাধ্য হয় তদানীন্তন সরকার৷ কিন্তু এমন জায়গায় শৌচালয় করে দেওয়া হয়েছে যেখানে মানুষ দুরের কথা, পশুও বর্ষার সময় যেতে পারবে না৷ আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় করে দেওয়া হয়েছে৷ কিন্তু জলের সংস্থান নেই৷ দায়সারা কাজ হয়েছে৷

তিনি বলেন, এই বিষয়গুলি সম্পর্কে তৎক্ষনাৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছে পঞ্চায়েত সচিবকে৷ তিনি প্রথম বিষয়গুলি লুকানোর চেষ্টা করেন৷ কিন্তু প্রাথমিক খোঁজখবর নিয়ে জানা গেছে, রাজমিস্ত্রির নির্দেশে এই কাজ করা হয়েছে৷ আর রাজমিস্ত্রি ওই এলাকায় তৎকালীন শাসকদলের নেতা হিসেবে পরিচিত৷ কোথায় কাজ হবে তা ঠিক করে রাজমিস্ত্রি৷ এতে জনজাতিদের মধেও ক্ষোভের উপযুক্ত কারণ রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী সামগ্রিক কাজে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন৷ তাতে, পঞ্চায়েত সচিব এবং ঠিকেদারের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সফরে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top