News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় হাওড়ার উৎসে গিয়ে দেখলেন, ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী
Image

বড়মুড়ায় হাওড়ার উৎসে গিয়ে দেখলেন, ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  বড়মুড়ায় হাওড়ার উৎসে দুটি বাঁধ নির্মাণ করা হবে৷ তাতে আগরতলা শহরে পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল

সোমবার বড়মুড়া পাহাড়ে হাওড়া নদীর উৎসস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

সরবরাহ সম্ভব বলে মনে করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুধু তাই নয়, ভারী বর্ষায় আগরতলাকে বানভাসী হওয়ার হাত থেকেও বাঁচানো সম্ভব হবে৷ দ্রুত কাজ শুরু করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ তাঁর আরো ধারণা, এই দুটি বাঁধকে ঘিরে পর্যটন কেন্দ্রও গড়ে তোলা সম্ভব৷ শুধু তাই নয়, বাধ নির্মাণে হাওড়ার নাব্যতাও বাড়বে৷ ফলে, মানুষ জলপথেও আগরতলায় আসতে পারবেন৷ এদিকে, সুকল, অঙ্গনওয়ারী কেন্দ্র এবং শৌচালয় নির্মাণের কাজ পরিদর্শন করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ সমস্ত অনিয়মের জন্য যারা দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সকালে বড়মুড়ায় হাওড়ার উৎসস্থল পরিদর্শনে যান৷ বেলবাড়ী ব্লকের অন্তর্গত চাম্পাবাড়ী এ ডি সি ভিলেজে চাম্পাছড়াকে ভিত্তি করে প্রস্তাবিত রেইন ওয়াটার রিজার্ভার প্রজেক্টের স্থান পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে জলসম্পদ দপ্তরের তত্বাবধায়ক বাস্তুকার জানান, এখানে ২৫ মিটার উচ্চতায় বাঁধ দিয়ে বৃষ্টির জল সংরক্ষণ করা হবে৷ এর জল ধারণ ক্ষমতা হবে ৬৪০ মিলিয়ন কিউবিক মিটার৷ প্রকল্পটির সন্নিহিত এলাকা হলে (ক্যাচমেন্ট এরিয়া) ১৩ বর্গ কিলোমিটার৷ জলসম্পদ দপ্তর এই বহুমুখী প্রকল্পটি বাস্তবায়ন করবে৷ আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা৷ ৩ বছরে এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রীর কথায়, এই বাঁধ নির্মাণের ফলে ৬৯৭৫ মিলিয়ন গ্যালন জল শুখা মরশুমে (৬ মাস) প্রতিদিন হাওড়া নদীতে ছাড়া হবে৷ এরফলে শুখা মরশুমে হাওড়া নদীর পার্শ্ববতী এলাকাসহ আগরতলা শহরে অবস্থিত বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও উত্তোলক সেচ প্রকল্পব (এল আই স্কিম) উপকৃত হবে৷ প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই রিজার্ভারটি গড়ে উঠলে এখান থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে আগরতলা শহরে৷ ফলে আগরতলাবাসী পরিস্রুত বিশুদ্ধ পানীয় জল পাবেন৷ এছাড়াও পানীয় জল পরিশোধন  খরচও কম হবে৷

এরপর মুখ্যমন্ত্রী শ্রীদেব পূর্ব দেবেন্দ্রনগর এ ডি সি ভিলেজের চন্দ্র সাধু পাড়া গ্রামটি পরিদর্শন করেন৷ এ গ্রামে জলসম্পদ দপ্তর রেইন ওয়াটার রিজার্ভার ওভার হাওড়া রিভার আপার সাইড অব চন্দ্রসাধু পাড়া নামে  একটি প্রজেক্ট বাস্তবায়নের প্রস্তাব গ্রহণ করেছে৷ এ প্রকল্পটির সন্নিহিত এলাকা (ক্যাচমেন্ট এরিয়া) ৮৫০ বর্গ কিলোমিটার৷ ১৫ মিটার উচ্চতা বাঁধ সম্পন্ন এই প্রকল্পটি বাস্তবায়নে ৩৫ কোটি টাকা ব্যয় হবে৷ এর জলধারণ ক্ষমতা হবে ৩৮০ মিলিয়ন কিউবিক মিটার৷ শুখা মরশুমে এই প্রকল্প থেকে প্রতিদিন ৪২৮২ মিলিয়ন গ্যালন জল হাওড়া নদীতে ছাড়া হবে৷ এরফলে এই দুটি জলাধার প্রকল্পে আগরতলা শহরে অবস্থিত বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ১৩টি উত্তোলক সেচ প্রকল্প উপকৃত হবে৷

এই প্রকল্প দুটি রূপায়িত হলে এখানে আগরতলা শহরের কাছাকাছি একটি পর্যটন কেন্দ্রও গড়ে উঠবে বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ আগামী  দেড় বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের ফলে আগরতলা শহর বর্ষাকালে বন্যা কবল থেকে মুক্ত করা সম্ভব হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷ তাঁর মতে, এই প্রজেক্টের ফলে মাটির নীচে যে জলস্তর রয়েছে তাও বৃদ্ধি পাবে৷ এতে মাইক্রো হাইডেল পাওয়ার প্রজেক্ট করার সম্ভাবনাও রয়েছে৷ শুধু তাই নয়, হাওড়া নদীর নাব্যতাও বাড়বে৷ তাঁর কথায়, হাওড়া নদীর নাব্যতা বাড়লে জলপথেও আগরতলায় আসা সম্ভব হবে৷ তখন শুধু জাতীয় সড়কের উপর নির্ভরশীল থাকতে হবে না৷

বন দপ্তর থেকে জানানো হয় চাম্পাবাড়ী ভিলেজে বনদপ্তর থেকে ৬৭ কোটি টাকা ব্যয়ে কনজারভেশন অব ফরেষ্ট নামে প্রজেক্ট বাস্তবায়নের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে পার্শ্ববর্তী গ্রামের জুমিয়ারা ফল ও বাগিচা  ফসল করার সুযোগ পাবেন৷

মুখ্যমন্ত্রী এরপর  চাম্পাবাড়ী প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক  ও শিক্ষিকাদের সাথে কথা বলেন৷ বিদ্যালয়ের শৌচালয় ও মিড ডে মিলের বিষয়ে খোঁজখবর নেন৷ এখানকার একমাত্র সাবমার্সিবল পাম্পটি প্রত্যক্ষ করেন৷ দেখা যায়, এই জলের উৎসটি অকেজো অবস্থায় রয়েছে৷ মুখ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যে পাম্পটি সংস্কার করার জন্য নির্দেশ দেন৷ বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণের ক্ষেত্রে অপরিকল্পিতভাবে যে সকল স্থান র্নির্বাচন করা হয়েছে তা দেখে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷

এরপর মুখ্যমন্ত্রী রাধাচরণ প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন৷ তিনি ছাত্রছাত্রী ও শিক্ষক – শিক্ষিকাদের সাথে কথা বলেন৷ মিড ডে মিলের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে দেখা যায়, চাল ও ডালের মিশ্রণে তুলনামূলক আনুপাতিক হারে যথেষ্ট গড়মিল রয়েছে৷ এক্ষেত্রে পুরানো সুকল ব্যবস্থাপনা কমিটিগুলো ঠিক ঠিক ভাবে কাজ করছেনা বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পুরানো কমিটিগুলো পরিবর্তন করে নতুন সুকল ব্যবস্থাপনা কমিটি গঠন করার জন্য৷

শেষে মুখ্যমন্ত্রী শ্রীদেব জিরানীয়া আই সি ডি এস প্রজেক্টের অন্তর্গত রাধাচরণ ঠাকুর পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি পরিদর্শন করেন৷ তিনি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পড়াশুনা ও বাচ্চাদের বালাহার সম্পর্কে খোঁজখবর নেন৷ পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দিল্লি সফরকালে তিনি হাওড়া নদীকে ভিত্তি করে প্রস্তাবিত দুটি জল সংরক্ষণ প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে আলোচনা করবেন ও প্রয়োজনীয় আর্থিক মঞ্জুরীর আবেদন জানাবেন৷ তিনি সাংবাদিকদের জানান, ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে৷ এরপর থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থা, পানীয় জল, যোগাযোগ, কর্মসংস্থান, শৌচালয় ব্যবস্থাপনা, মিড ডে মিল, বনায়ন, যথাযথভাবে গড়ে উঠেনি৷ বহুবছর ধরে আম জনতা এই পরিষেবাগুলি থেকে বঞ্চিত রয়েছেন৷ এখন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ ত্রিপুরাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে৷

এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিবগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ মিলিন্দ রামটেকে, পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার, বেলবাড়ি ব্লকের বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top