News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গুলিকান্ডে গ্রেপ্তার আরও এক, উদ্ধার কার্তুজ
Image

বিশালগড়ে গুলিকান্ডে গ্রেপ্তার আরও এক, উদ্ধার কার্তুজ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ বিশালগড়ে গুলিকান্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার কাছ থেকে কার্তুজও উদ্ধার হয়েছে বলে খবর৷

উল্লেখ্য, বিশালগড়ে সন্ধ্যা রাতে গুলিকান্ডের মূল পান্ডাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ৷ শিঘ্রই মূল পান্ডাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের দাবি৷ গতকাল রাতে বিশালগড়ে মুদী দোকানের মালিক নিবাস সাহার দোকানে ২ রাউন্ড গুলি ছুড়লো পাঁচজনের এক দুসৃকতিকারী দল৷ তবে ঐ রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃত দীপক কুমার এবং সুনীল রায় দুজনকেই সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপার্দ করা হয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল ফোন, চারটি রেল টিকিট এবং দুই রাউন্ড তাজা কার্তুজ৷ তাছাড়া গতকাল গভীর রাতে টহলরত পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি বন্দুকের  বাট৷ পুলিশ সূত্রে খবর সোমবার দুপুরে আগরতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুসৃকতিকারীর অন্য একজন সহযোগীকে৷ পুলিশের সূত্রে জানা গেছে, ধৃতরা বিহারের বাসিন্দা৷ গত ২৭ মার্চ এই তিনজনই বিহারের পাটনা থেকে রেলে করে আগরতলায় আসে৷ রাজ্যের বিভিন্ন স্থানে ছিনতাই এবং ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য৷ মূল পান্ডা নারায়ণ পাজা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে মূল দুসৃকতিকারীকে ধরতে পুলিশ গোটা রাজ্যে জাল বিছিয়েছে৷ তাছাড়া সূত্রের খবর বিহার থেকে আগত দুসৃকতিকারীদের সহায়তা করছে রাজ্যের এক দুসৃকতিকারীর দল৷ তবে তাদেরকে জেরা করলে সব বেরিয়ে আসবে বলে অনুমান তথ্যাভিজ্ঞ মহলের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top