News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন আঙ্গিকে আগরতলা বইমেলার উদ্বোধন, রাজ্যপাল বললেন বইয়ের মৃত্যু নেই, আড্ডা ছেড়ে বই পড়ুন-মুখ্যমন্ত্রীর পরামর্শ
Image

নতুন আঙ্গিকে আগরতলা বইমেলার উদ্বোধন, রাজ্যপাল বললেন বইয়ের মৃত্যু নেই, আড্ডা ছেড়ে বই পড়ুন-মুখ্যমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ পৃথিবী যতই আধুনিক জগতে প্রবেশ করুক নতুন ও পুরোনো বইয়ের যে গন্ধ তা কোথাও খুঁজে পাওয়া যাবে

সোমবার আগরতলায় ৩৬তম বইমেলার উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়৷ নিজস্ব ছবি৷

না৷ এই গন্ধের মহাত্ম বইপ্রেমী মানুষই অনুভব করতে পারেন৷ তাই ক্যাসেট, সি ডি, ডি ভি ডি’র মতো জিনিষ একে একে এসে অবলুপ্ত হয়ে গেলেও বইয়ের মৃত্যু নেই৷ আজ শিশু উদ্যানে ৩৬তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যপাল তথাগত রায় একথাগুলো বলেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যুব সম্প্রদায়কে চায়ের দোকানে আড্ডা ছেড়ে লাইব্রেরীতে গিয়ে বই পড়ার পরামর্শ দিয়েছেন৷

দিন বদলের সাথেই সাথেই বইমেলায় সম্পূর্ণ ভিন্ন স্বাদ অনুভব করলেন বইপ্রেমীরা৷ মেলা প্রাঙ্গনের প্রবেশমুখে নানা ধরনের আল্পনা বইমেলার মেজাজটাই অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছে৷ জাতি-উপজাতি সংসৃকতির মিশেলে উদ্বোধনী পর্বও উপস্থিত সকলকেই নিঃসন্দেহে রোমাঞ্চিত করেছে৷ মঞ্চ থেকে শুরু করে উদ্বোধন, সবেতেই ছিল কলা সংসৃকতির ছোঁয়া৷ সঙ্গীতানুষ্ঠান, হাজাগিরি নৃত্য, লেবাংবুমানি নৃত্যে গুগড়া বদল ও সমবেত নৃত্য উপস্থিত সকলের মন মাতিয়ে দিয়েছে৷

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, পৃথিবী যতই আধুনিক জগতে প্রবেশ করুক নতুন ও পুরোনো বইয়ের যে গন্ধ তা কোথাও খুঁজে পাওয়া যাবে না৷ এই গন্ধের মহাত্ম বইপ্রেমী মানুষই অনুভব করতে পারেন৷ তাই ক্যাসেট, সি ডি, ডি ভি ডি’র মতো জিনিষ একে একে এসে অবলুপ্ত হয়ে গেলেও বইয়ের মৃত্যু নেই৷ তিনি ত্রিপুরার রাজন্যবর্গ শিল্প-সংসৃকতির প্রতি যে কদর দেখাতেন তার ভূয়সী প্রশংসা করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একদিন যে বিশ্বকবি হয়ে উঠেছিলেন তার পেছনে ত্রিপুরার রাজন্যবর্গের এক অসামান্য অবদান রয়েছে৷ রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পাননি তখন অনেকেই তাঁকে বিশ্বকবি হিসেবে ভাবতে চাইতেন না৷ কিন্তু সে সময়ই মহারাজা রাধাকিশোর মাণিক্য একাধিকবার রবীন্দ্রনাথকে ত্রিপুরায় আমন্ত্রণ করে সম্মান জানিয়েছেন৷ রাজ্যপাল বলেন, যে রাজ্যে এতো সংসৃকতিমনস্ক মানুষ থাকেন সেখানে বইমেলা একটা অন্য জনপ্রিয়তা পাবে এটাই তো স্বাভাবিক৷

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চায়ের আড্ডায় না থেকে লাইব্রেরীতে গিয়ে বই পড়ার জন্য রাজ্যের সব অংশের মানুষ বিশেষ করে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, লাইব্রেরীতে গিয়ে বেশি সময় কাটালে সমাজ ব্যবস্থায় একটা ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য৷ সমাজ পরিবর্তনের মাধ্যমে সিস্টেম পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার৷ রাজনীতির উধের্ব ওঠে সমাজের স্বার্থেই বিষয়টি হওয়া উচিত৷ আর এ ধরণের পরিবর্তন এলেই বইমেলায় প্রভৃত সার্থকতা আসবে৷ বইমেলায় সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলায় এসে বই কিনে বাড়ি নিয়ে যান৷ এতে সমাজ উপকৃত হবে৷ ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী এক নতুন দিশা নিয়ে এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, চা নিজেদের মধ্যে ভাগ করে পান না করে ভাগাভাগি করলে বইকে ভাগ করুন৷ এতে সমাজের লাভ হবে৷ নতুন প্রজন্ম সেই দিকে অগ্রসর হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখন আধুনিক যুগে প্রবেশ করলেও বিদ্যা দান করা হয় বইয়ের মাধ্যমেই৷ তিনি বলেন, বেদ, উপনিষদ ইত্যাদি পড়ার মধ্য দিয়ে দুনিয়ার সভ্যতা সম্পর্কে আমরা একটা ধারণা পাই৷ এগুলি লিপিবদ্ধ করা না থাকলে আমরা আমাদের অতীত সম্পর্কে কিছুই জানতাম না৷ মুখ্যমন্ত্রী বলেন, বইমেলা হচ্ছে লেখক, পাবলিশার্স, ডিস্ট্রিবিউটার, পাঠক সবার মিলনস্থল৷ তিনি বলেন, বই হচ্ছে মানুষের বিশ্বাস অর্জনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার৷

অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, আগরতলা বইমেলা এখন মধ্য যৌবনে৷ প্রথম থেকেই এই বইমেলার নিজস্ব মেজাজ রয়েছে৷ তিনি বলেন, রাজন্য আমল থেকেই এ রাজ্যে সাহিত্য চর্চা হতো৷ সাহিত্য চর্চা ত্রিপুরার অবিচ্ছেদ্য অঙ্গ৷ রাজারা সাহিত্যনুরাগী ছিলেন৷ এখানকার রাজবাড়ি সাহিত্য চর্চার প্রাণ কেন্দ্র ছিলো৷ সেখান থেকে বহু বই প্রকাশিত হতো৷ তাই সাহিত্যের ক্ষেত্রে ত্রিপুরার পদচারণা নতুন নয়৷ উপ-মুখ্যমন্ত্রী বলেন, বই মেলাই জানিয়ে দেয় ছোট রাজ্য ত্রিপুরার কত লেখক, সাহিত্যিক, প্রকাশক রয়েছে৷ আগরতলার বই মেলার প্রাণ আছে৷ আগামী দিনে আগরতলা বইমেলা আরও সুন্দর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বইয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, যে জাতি যত বেশি বই পড়ে, সে জাতি তত বেশি সভ্য৷ বই আমাদের শেষ ভরসা, বন্ধু৷ তাই বই বড়তেই হবে৷ বইয়ের কোনও বিকল্প নেই৷ বই হলো আমাদের নির্ভরযোগ্য বন্ধু৷ তিনি বলেন, মানুষের জ্ঞানের চাহিদা থাকবে, বই থাকবে, বইমেলা থাকবে৷ বইমেলা হোক জ্ঞান সাধনার তীর্থভূমি৷ বই হোক চিরন্তন সাথী৷ তিনি রাজ্যের বাংলা ও ককবরকে বেশি করে অনুবাদ সাহিত্য সৃষ্টি করা হলে উভয় ভাষাভাষীর জন্য ভালো হবে বলে মন্তব্য করেন৷

অনুষ্ঠানে সম্মানিত অতিথি বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার বলেন, অসততা এবং দুর্নীতি আমাদের দেশের সবচেয়ে বড় অসুখ৷ জ্ঞান এবং শিক্ষা এই গভীর অসুখ থেকে আমাদের বের করে আনতে পারে৷ পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি আরও দায়িত্বশীল করে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে৷ এই দায়িত্ব যেন আমরা ভুলে না যাই৷

অনুষ্ঠান এছাড়া বক্তব্য রাখেন অল ত্রিপুরা বুক সেলার্স ও পাবলিশার্স এসোসিয়েশনের সম্পাদক সুদাম সাহা, পাবলিশার্ল এন্ড বুক সেলার্স এসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার, ত্রিপুরা পাবিলিশার্স গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে৷ এই অনুষ্ঠানে আগরতলা বইমেলা ২০১৮ স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজ্যপাল তথাগত রায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top