News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরি ইস্যুতে অনশনে বসল এআইএডিএমকে
Image

কাবেরি ইস্যুতে অনশনে বসল এআইএডিএমকে

চেন্নাই, ৩ এপ্রিল (হি.স.) : কাবেরি মেনেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে চেন্নাইয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচী গ্রহণ করল এআইএডিএমকে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পান্নিরিসেলভম পুরোভাগে থেকে এই অনশন কর্মসূচীকে নেতৃত্ব দেন। কাবেরি ইস্যুতে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আজ একই ইস্যুতে কোয়েম্বাটুরে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে । এমনকি দিল্লির সংসদেও এই একই ইস্যুতে সরব হয় এআইএডিএমকের সাংসদরা। অন্যদিকে ডিএমকের তরফ থেকে আজ চেন্নাইয়ে পথ অবরোধ করা হয়।
উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল একই ইস্যুতে ডিএমকে গোটা তামিলনাডুতে বনধের ডাক দিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে দক্ষিণে কাবেরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top