News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের তিন জেলা ও আট থানা এলাকায় আফসপা-র সময়সীমা বেড়েছে আরও ছয় মাস
Image

অরুণাচলের তিন জেলা ও আট থানা এলাকায় আফসপা-র সময়সীমা বেড়েছে আরও ছয় মাস

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২ এপ্রিল, (হি.স.) : অরুণাচল প্রদেশের অসম সীমান্তঘেঁষা তিন জেলা এবং আটটি পুলিশ থানা এলাকায় আরও ছয় মাসের জন্য সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসপা-র সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক জারিকৃত এক নোটিশে বলা হয়েছে, অসমের সীমান্তঘেঁষা তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা-সহ আটটি থানা এলাকা যথাক্রমে পশ্চিম কামেং জেলার বালেমু এবং ভালুকপুং, পূ্র্ব কামেং জেলার সেইজসা থানা, পাপুমপারে জেলার বালিজান থানা, নামসাই জেলার নামসাই এবং মহাদেবপুর থানা, লোয়ার দিবাংভ্যালি জেলার রোয়িং থানা এবং লোহিত জেলার সুনপুরা থানা এলাকাকে ‘উপদ্রুত’ অঞ্চল বলে বিবেচিত হওয়ায় আফসপা ১৯৫৮-এর সময়সীমা আরও ছয মাসের জন্য বাড়ানো হয়েছে। আর্মড ফোর্সের (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা আফসপা-র ধারা ৩-এর বলে এই সব অঞ্চলে আরও ছয় মাসের কার্যকাল বাড়ানো হয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই আইন ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি বদল না হওয়ায় ফের তার সময়সীমা বাড়াতে হয়েছে। নয়া নির্দেশ চলতি বছর (২০১৮) ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বলা হয়েছে নোটিশে।
এই আইনের বলে ‘উপদ্রুত’ অঞ্চল হিসেবে বিবেচিত নির্দিষ্ট এলাকায় বিভিন্ন অপারেশন এবং তালাশি অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে বিশেষ অধিকার এবং ক্ষমতা দেওয়া হয়েছে। তাছাড়া সন্দেহপ্রবণ এলাকা বা সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা প্রদান করা হয়েছে এই আইনে। এমন-কি মৃত্যুদণ্ড প্রয়োগও করতে পারবে নিরাপত্তা বাহিনী।
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের এই তিন জেলায় এনএসসিএন, আলফা (স্বাধীন), এনডিএফবি-সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের গতিবিধি রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top