News Flash

  • Home
  • Uncategorized
  • রণবীর সিংয়ের কাঁধে চোট, আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্মেন্স বাতিল
Image

রণবীর সিংয়ের কাঁধে চোট, আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্মেন্স বাতিল

মুম্বই, ২ এপ্রিল (হি.স.) : কাঁধে গুরুতর চোটের কারণে অাসন্ন একাদশতম আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না অভিনেতা রণবীর সিং। অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। সূত্রের খবর, সম্প্রতি একটি ফুটবল ম্যাচে কাঁধে চোট পান অভিনেতা। আঘাত এতটাই গুরুতর যে রণবীর চিকিৎসককে দেখিয়েছেন। তিনি আপাতত অভিনেতাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কাঁধের ওপর চাপ পড়ে, এমন কোনও কাজ এখন করতে রণবীরকে নিষেধ করেছেন ওই চিকিৎসক। তার জেরেই আগামী ৭ এপ্রিল আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম বাতিল করা হয়েছে। ওই অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফর্মেন্সের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন।
তবে আইপিএল-এ পারফর্ম না করলেও, ‘গালি বয়’-র শ্যুটিং চালিয়ে যাবেন রণবীর। কারণ ছবির কোনও অ্যাকশন দৃশ্যের শ্যুট আপাতত বাকি নেই। ‘গালি বয়’ ছাড়াও এইমুহূর্তে রণবীরের হাতে রয়েছে ‘সিম্বা’ এবং ‘৮৩’-র মত বিগ বাজেট দুটি ছবি। ‘৮৩’-তে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top