News Flash

  • Home
  • Uncategorized
  • মানহানি মামলা : জেটলির কাছে ক্ষমা চাইলেন কেজরিওয়াল সহ চারজন আপ নেতা
Image

মানহানি মামলা : জেটলির কাছে ক্ষমা চাইলেন কেজরিওয়াল সহ চারজন আপ নেতা

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): মানহানি মামলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| শুধু অরবিন্দ কেজরিওয়াল নন, জেটলির কাছে ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টি (আপ)-র নেতা সঞ্জয় সিং, আশুতোষ এবং রাঘব ছাদাও| এদিকে, কেজরিওয়ালদের ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন অরুণ জেটলিও| অরুণ জেটলির কাউন্সেল এম ডোগরা জানিয়েছেন, ‘অরুণ জেটলি তাঁদের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন| সিভিল মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা এবং ফৌজদারি মামলায় পাটিয়ালা হাউস কোর্টে|’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে একসময় দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন কেজরিওয়াল| আপ সুপ্রিমোর অভিযোগ, সভাপতি থাকাকালীন অরুণ জেটলি বোর্ড তহবিল থেকে অর্থ নয়ছয় করেছেন| এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জেটলি| যা পরে আরও কদর্য চেহারা নিতে থাকে| আদালতে কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি কুরুচিকর মন্তব্য করেন জেটলিকে উদ্দেশ্য করে| যার প্রেক্ষিতে কেজরিওয়ালের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করেন জেটলি|
অবশেষে মানহানির মামলায় ক্ষমা চাইলেন কেজরিওয়াল সহ চারজন আপ নেতা| পয়লা এপ্রিল লেখা ওই চিঠিতে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার কারণে আপনার ও আপনার পরিবারের যে সম্মানহানি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি|’ চিঠিতে কেজরিওয়াল আরও লিখেছেন, আদালতে দাঁড়িয়ে জেটলিকে উদ্দেশ্য করে রাম জেঠমালানি যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তা কেজরিওয়াল তাঁকে (রাম জেঠমালানি) মোটেও বলতে বলেননি|
তবে এই প্রথম নয়, এর আগে চিঠি লিখে বেশ কিছু রাজনৈতিক নেতার কাছে ক্ষমা চেয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল| সম্প্রতি পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাঝিতিয়ার কাছেও ক্ষমা চেয়েছেন কেজরিওয়াল| এদিকে, কেজরিওয়ালের বারবার ক্ষমা চাওয়া প্রসঙ্গে আপ সুপ্রিমোকে আক্রমণ করেছেন আম আদমি পার্টির প্রাক্তন নেতা অঞ্জলি দমানিয়া| কেজরিওয়ালকে একহাত নিয়ে অঞ্জলি বলেছেন, কী কারণে তিনি ২০ জন ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার’ নাম প্রকাশ্যে এনেছিলেন, যদি ক্ষমাই চাইবেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top