নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ এপ্রিল ৷৷ গতকাল রাতে সোনামুড়া যাত্রাপুর থানাধীন এলাকায় পুলিশ হানা চালিয়ে প্রচুর পরিমানে ফেন্সিডিল ও শুকনো গাঁজার ড্রাম উদ্ধার করেছে৷ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য নেশা সামগ্রীগুলি মজুত ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তবে সিপাহীজলা প্রশাসনের কাছে গোপন খবর আসে যে, যাত্রাপুর এলাকা রাঙ্গামুড়া গ্রামের জসীম মিঞার বাড়িতে নেশা সামগ্রীগুলো মজুত ছিল৷ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার কিষাণ কুমার, ডিএসপি তাপস কান্তি পাল এবং এসডিপিও গমন জয় রিয়াং সহ যাত্রাপুর তানার ওসি পরিতোষ পাল বিশাল পুলিশবাহিনী নিয়ে শনিহার রাত ৯টায় জসীম মিঞার বাড়িতে থেকে তল্লাশি চালিয়ে ২২৯৭ বোতন ফেন্সিডিল এবং এক ড্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী থানায় নিয়ে আসে এবং বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান৷ তাছাড়া ডিএসপি তাপস কান্তি পাল জানায়, আগামীদিনেও নেশা বিরোধী অভিযান জারি থাকবে৷
পাচারের জন্য মজুত বিস্তর ফেন্সিডিল ও গাঁজা বাজেয়াপ্ত যাত্রাপুরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















