নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ এপ্রিল ৷৷ বাইক চুরি যাওয়া বাইক সহ পুলিশের জালে৷ রাধাকিশোরপুর থানার ওসি পার্থ সারথি পাল জানান শনিবার রাত ৮টা নাগাদ গন্ডাছড়ার ব্রীজ চৌমুহনী এলাকা থেকে টিআর-০৩-ডি-৬৪২৫ নাম্বারের একটি মোটর বাইক চুরি হয়৷ চুরি যাওয়া বাইক নিয়ে তিন জন উপজাতি যুবক উদয়পুর ব্রহ্মাবাড়ি পেট্রোল পাম্পে তেল নিতে আসলে তেলের টেঙ্কি খুলতে না পারায় স্থানীয় লোকজনদের সন্দেহ হয়৷ তাদের পরিচয় ও বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তারা সঠিক ভাবে পরিচয় দিতে চায়নি৷ তাতে সন্দেহ আরো ঘনিভূত হয়৷ তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে৷ পুলিশ তাদের তল্লাসি করলে দুটি ছুরিও পাওয়া যায় তাদের কাছ থেকে৷ এই তিন চোরেব নাম জাম্বাই মগ, সুমন ত্রিপুরা এবং শোনা মোহন ত্রিপুরা৷ তাদের প্রত্যেকের বাড়িই গন্ডাছড়ায়৷ জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় বাইকটি চুরি করে আগরতলা নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে৷ রাতভর তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে আজ গন্ডাছড়া থানার পুলিশের হাতে তুলে দেয় আর কে পুর থানার পুলিশ৷
চুরি যাওয়া বাইকসহ তিন যুবক আটক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















