News Flash

  • Home
  • Uncategorized
  • গো-মাংসকে কেন্দ্র করে দক্ষিণ জয়নগরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
Image

গো-মাংসকে কেন্দ্র করে দক্ষিণ জয়নগরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ গো-মাংস ভক্ষনের জন্য প্রকাশ্যে জবাইয়ের উদ্যোগকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহর সন্নিকটে দক্ষিণ জয়নগরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ দুই গোষ্ঠীর জনগণের ভাবাবেগের উপর এক প্রকার আঘাতের অভিযোগ এনে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে৷ এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের হস্তক্ষেপ, পরিস্থিতিকে আরোও জটিল করে তুলেছিল৷ শুধু তাই নয়, মুসলিম অংশের জনগণ স্থানিয় বিধায়কের কাছে বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়েছেন৷ অবশ্য, এদিন পুলিশ প্রশাসন খুবই দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা নিয়েছিল৷

এদিন দক্ষিণ জয়নগরে হিন্দু পরিবারের বাড়িঘরের সামনেই মুসলিম সম্প্রদায়ের কয়েকজন গোমাংস ভক্ষণের জন্য গবাদি পশু জবাইয়ের উদ্যোগ নেন৷ তাতে হিন্দু সম্প্রদায়ের জনগণ প্রকাশ্যে গবাদি পশু জবাইয়ের তীব্র আপত্তি জানান৷ খবর পেয়ে ছুটে যায় বিশ্ব হিন্দু পরিষদ৷ তাতে এলাকায় পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে৷ উত্তেজনার খবর  পেয়ে পুলিশও ঐ এলাকায় গিয়ে পৌঁছায়৷ পুলিশের মধ্যাস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

বিশ্বহিন্দু পরিষদের সভাপতি গৌতম চক্রবর্তী প্রকাশ্যে গবাদি পশু জবাই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন৷ তিনি সারা রাজ্যে হিন্দু জনবসিতে প্রকাশ্যে জবাদি পশু জবাই বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানান৷

এদিনের ঘটনায় মুসলিম সম্প্রদায়ের জনগণ স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান৷ স্থানীয় বিধায়কের কাছে তাঁরা এধরনের ঘটনার প্রতিকার চেয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top