News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোরে বহুতল ভেঙে পড়ার ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ
Image

ইন্দোরে বহুতল ভেঙে পড়ার ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

ইন্দোর, ২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে জরাজীর্ণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এক হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। প্রায় পঞ্চাশ বছরের পুরনো ওই বহুতলে একটি হোটেল ছিল। শনিবার রাতে গাড়ির ধাক্কায় বহুতলটি ভেঙে পড়ে। নিহত হন ১০ জন। সূত্রের দাবি নিহত এবং আহতদের মধ্যে প্রত্যেকেই ওই হোটেলের কর্মী এবং আবাসিক। নিহতদের মধ্যে হোটেলের ম্যানেজার হরিষ সোনি ছিলেন।
নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক শঙ্কর পারিয়ানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা এবং ৩০৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগ বহুতলের জরাজীর্ণতা নিয়ে বহুবার শঙ্কর পারিয়ানিকে সতর্ক করেছিলেন হরিষ সোনি। কিন্তু তিনি তা শোনেননি। আবাসন ভেঙে পড়ার পর থেকে ফেরার পারিয়ানি। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে বহুতল ভেঙে পড়াকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত,শনিবার রাতে ইন্দোর শহরে ৫০ বছরের পুরনো জরাজীর্ণ চার তলার একটি বহুতল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় নিহত হন ১০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সারা রাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। উদ্ধার কাজ চলার পরিস্থিতি উপর গভীর নজর রাখেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সকালেও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। নিহতদের মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top