News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম
Image

বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.) : রেকর্ড ছুঁলো পেট্রল-ডিজেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম গিয়ে দাঁড়াল লিটারপিছু ৭৩.৭৩ টাকা। যা গত চার বছরে সর্বোচ্চ | অন্যদিকে, নতুন রেকর্ড গড়ে ডিজেলের দাম হল ৬৪.৫৮ টাকা।
২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শেষবারের মতো পেট্রল ও ডিজ়েলের দাম আকাশছোঁয়া হয়েছিল। পেট্রলের দাম পৌঁছেছিল ৭৬.০৬ টাকায়। ডিজ়েলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৬৪.৫৮ টাকা। গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পেট্রল-ডিজেলের দাম ঠিক হচ্ছিল। আজ ১৮ পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়ায় ৭৩.৭৩ টাকা। এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৭৬.৪৪ পয়সা। অন্যদিকে, রবিবার কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু ৬৭.২৭ পয়সা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পেট্রলের দাম ঠিক করতে গিয়ে জ্বালানির দাম ওঠানামা করছে। সাধারণ মানুষকে এই চাপ থেকে বাঁচানোর জন্য তেল মন্ত্রকের একটা প্রস্তাব ছিল, জ্বালানির উপর থেকে উত্পাদন শুল্ক কমানো হোক। কিন্তু এ বছর সাধারণ বাজেটে সেই প্রস্তাব নিয়ে কোনও উদ্যোগ নেননি অরুণ জেটলি।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই এই জ্বালানি তেলের দাম সর্বোচ্চ। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি প‌র্যন্ত জেটলি ৯ বার উত্পাদন শুল্ক বাড়িয়েছেন। পেট্রল-ডিজেলের দামের উপর থেকে শুল্কের হার না কমলে দাম কমার কোনও রাস্তা নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top