News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির কর্মীসভায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ হিমন্তবিশ্ব শর্মার
Image

বিজেপির কর্মীসভায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ হিমন্তবিশ্ব শর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ সৎ ও নিষ্ঠার সাথে বিজেপি কর্মী ও নেতাদের কাজ করার পরামর্শ দিলেন নেডার কনভেনার ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যে দলের সংগঠন আরো শক্তিশালি করে তুলতে তা খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি৷ তাঁর মতে, কারোরই শুধু পদ ও সুযোগ সুবিধা ভোগ করার জন্য মুখিয়ে থাকা ঠিক হবে না৷ তবেই, সংগঠন শক্তিশালি করা সম্ভব৷

শনিবার একদিনের রাজ্য সফরে আসেন বিজেপি নেতা তথা নেডার কনভেনার এবং অসমের অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যে এসেই দলীয় নেতা কর্মীদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন তিনি৷ এই সভায় দলের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ বিজেপির সমস্ত বিধায়ক, জেলা ও মন্ডল সভাপতি এবং প্রভারীরা সহ পৃষ্ঠা প্রমুখরাও উপস্থিত ছিলেন৷

এদিন সভায় তিনি বলেন, খুবই স্বল্প সময়ের মধ্যে বিজেপি এরাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে৷ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটেছে৷ তাতে আগামী দিনে পথচলা আরো অনেক কঠিন হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, শুধু নির্বাচনে জয়ী হওয়া একমাত্র লক্ষ্য থাকলে দীর্ঘ সময় ধরে ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না৷ এর জন্য প্রয়োজন আরো শক্তিশালি সংগঠন৷

তাঁর মতে, ভুলে গেলে চলবে না এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠায় বহু মানুষের অবদান রয়েছে৷ কারণ, লড়াইটা খুব সহজ ছিল না৷ সেক্ষেত্রে আগামী দিনে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালি করে তুলা যায় সেবিষয়ে ভাবতে হবে৷

তাঁর পরামর্শ, সৎ ও নিষ্ঠার সাথে সকলকে কাজ করে যেতে হবে৷ দলের তৃণমূলস্তর থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বদের দীশা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ শুধু পদ এবং সুুযোগ সুবিধা ভোগের চিন্তায় থাকলে সংগঠন শক্তিশালি করা কোনভাবেই সম্ভব হবে না৷

তাঁর আহ্বান, কঠিন লড়াইয়ের লক্ষ্য নিয়ে এখনই মাঠে নেমে পড়ুন৷ কারণ, এখন দলের উপর রাজ্য পরিচালনার দায়িত্বও রয়েছে৷ তাঁর কথায়, সংগঠন শক্তিশালি করার পাশাপাশি জনকল্যাণে রাজ্য সরকারও পরিচালনা করতে হবে৷ রাজ্যবাসীর স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে সক্ষম হলে, তবেই সংগঠনও মজবুত হবে৷

এদিকে, সিন্ডিকেট রাজত্ব নিয়েও শ্রীশর্মা দলের সকলকে সতর্ক করেছেন৷ তাঁর বক্তব্য, সিন্ডিকেট রাজত্ব এখনো রাজ্যে কায়েম থাকলে বাম শাসনের সাথে কোন ফারাক থাকবে না বিজেপি সরকারের৷ তাঁর কটুক্তি, সিট্যু অফিসগুলি দখল করছে বিজেপি সমর্থকরা, এই খবর সত্যি হলে এরাজ্যে বিজেপি সরকার গঠনের কোন সার্থকতা রইল না৷ তাঁর কথায়, ইউনিয়ন এবং এসোসিয়েশন সকলেই সমান৷ সিন্ডিকেট রাজত্ব বন্ধ করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top