News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পাওয়ার প্রথম দিনে ২৫.১০ কোটি টাকা আয় করল বাগি-২
Image

মুক্তি পাওয়ার প্রথম দিনে ২৫.১০ কোটি টাকা আয় করল বাগি-২

মুম্বই, ৩১ মার্চ (হি.স.): মুক্তি পাওয়ার প্রথম দিনেই ২৫.১০ কোটি টাকা আয় করল টাইগার শ্রফ অভিনীত বাগি-২। শুক্রবার গোটা দেশজুড়ে মুক্তি পায় আহমেদ খান পরিচালিত বাগি-২। ২০১৬ সালের বাগির সিক্যোয়েল এটি। টাইগার শ্রফ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দিশা পাটানি, রণদীপ হুডা, প্রতীক বব্বর, মনোজ বাজপেয়ী। ছবিটি প্রযোজনা করেছে সাজিদ নাডিয়াওয়ালা।
রানি মুখোপাধ্যায়ের হিচকিকে ম্লান করে দিয়ে বক্স অফিসে গর্জন করছে টাইগার শ্রফের বাগি-২। অ্যাকশন ঘরানার এই ছবিতে চোখ ধাঁধানো স্ট্যান্ট করেছে টাইগার। বিশ্বমানের অ্যাকশন ছবিটির প্রতি দৃশ্যে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। এক সেনা জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ এই ছবিতে। মুক্তি পাওয়ার প্রথমদিন ২৫.১০ কোটি টাকা আয় করে ২০১৮ সালের অন্যান্য ছবিকে টেক্কা দিল বাগি-২।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top