News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরের নাম পরিবর্তন প্রসঙ্গে কংগ্রেস, বসপা ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন উমা ভারতী
Image

আম্বেদকরের নাম পরিবর্তন প্রসঙ্গে কংগ্রেস, বসপা ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন উমা ভারতী

সাগর (মধ্যপ্রদেশ), ৩১ মার্চ (হি.স.): ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের নামের সঙ্গে ‘রামজি’ কথাটি সম্প্রতি যুক্ত করেছে উত্তরপ্রদেশ সরকার। তার জেরে বিরোধীরা বিজেপির নিন্দায় সরব হয়েছে। এবার বিরোধীদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী উমা ভারতী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে যে ভাবে কংগ্রেস এবং বহুসমাজ পার্টির রাজনীতি করছে তার নিন্দা করছি। তাঁর (ড. বি আর আম্বেদকর) আসল মধ্য নাম হচ্ছে রামজি। কিন্তু বিষয়টিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। যদি মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী মনে করেন ‘রাম’-এর নামে রাজনীতি করা হচ্ছে। তবে তারা গান্ধীজির মেমোরিয়ালে লেখা ‘হে রাম’ কথাটিকে মুছে ফেলার চেষ্টা করুক।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে রাজ্যের সমস্ত সরকারী নথিতে সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের নামের সঙ্গে মধ্য নাম হিসেবে ‘রামজি’ কথাটি উল্লেখ করতে হবে। রাজ্যপাল রাম নায়েকের প্রস্তাব অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। যার জেরে বহুসমাজ পার্টির নেত্রী মায়াবতী নিন্দায় সরব হন। তারই প্রেক্ষিতে বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী বিরোধীদের নিন্দায় পাল্টা সরব হন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top