News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী হওয়া থেকে ইয়েদুরাপ্পাজিকে রুখতে চক্রান্ত করছে কংগ্রেস : অমিত শাহ
Image

মুখ্যমন্ত্রী হওয়া থেকে ইয়েদুরাপ্পাজিকে রুখতে চক্রান্ত করছে কংগ্রেস : অমিত শাহ

বেঙ্গালুরু, ৩১ মার্চ (হি.স.): লিঙ্গায়ত ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে উঠে পড়ে লেগেছে বিজেপি এবং কংগ্রেস। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের লিঙ্গায়ত সম্প্রদায় মানুষদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃত দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের শাসকদল কংগ্রেস। আর এই প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, কর্ণাটককের মুখ্যমন্ত্রী হওয়া থেকে ইয়েদুরাপ্পাজিকে আটকানোর জন্য কৌশল গ্রহণ করা হয়েছে। তারা (কংগ্রেস সরকার) লিঙ্গায়ত ভোটের মেরুকরণ করতে চাইছে। কিন্তু লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষেরা এই বিষয়ে সচেতন।
লিঙ্গায়তদের নিয়ে বিজেপি কি ভাবছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে এই বিষয়ে সিদ্ধান্তগ্রহণ করা হবে। পাশাপাশি কংগ্রেসকে দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন অমিত শাহ। লিঙ্গায়তের বিষয়টি তুলে রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে চাইছে কংগ্রেস।
প্রসঙ্গত, আগামী ১২ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত কর্ণাটক হবে। দক্ষিণের এই রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এর আগে কর্ণাটককে দক্ষিণের দরজা হিসেবে অভিহিত করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top