News Flash

  • Home
  • Uncategorized
  • নীরব ও ললিতের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা
Image

নীরব ও ললিতের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

লক্ষনউ, ৩১ মার্চ (হি.স.) : আর্থিক দূর্নীতি মামলায় পলাতক নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা | কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই মামলা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা। ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় ঋণ নিয়ে নিয়ে পলাতক নীরব মোদী ও আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করে একাধিকবার তুলনা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | এই ঘটনায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা শাভাল মণি ত্রিপাঠী। দেওরিয়া জেলার ফাস্ট ট্র্যাক আদালতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন এই বিজেপি নেতা। অভিযোগকারী বিজেপির নেতার আইনজীবী জানান, আগামী ৫ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে।
ত্রিপাঠি বলেছেন, ‘সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের প্লেনারিতে প্রধানমন্ত্রী মোদী, নীরব মোদী ও ললিত মোদীকে এক করে দেখানোর চেষ্টা করেন রাহুল গান্ধী । তিনি আরও বলেন, মোদী নামটি দুর্নীতির সমার্থক হয়ে গিয়েছে। এই মন্তব্যে বিজেপি কর্মী ও দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই আমি দেওরিয়া আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
মামলা দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে কংগ্রেসের দেওরিয়া জেলা সম্পাদক আনোয়ার হুসেইন বলেছেন, ‘সরকারের ভুল নীতি ও দুর্নীতি রোখার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে সরব হওয়া আমাদের কর্তব্য। আমরা জনগণের বিষয়গুলি নিয়ে ভবিষ্যতেও সরব হব। দেশের জন্য আমরা মামলার মোকাবিলা করা, এমনকী জেলে যেতেও তৈরি।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top