News Flash

  • Home
  • Uncategorized
  • অব্যাহত মূর্তি ভাঙচুরের খেলা, এলাহাবাদে ভেঙে ফেলা হল আম্বেদকরের মূর্তি
Image

অব্যাহত মূর্তি ভাঙচুরের খেলা, এলাহাবাদে ভেঙে ফেলা হল আম্বেদকরের মূর্তি

এলাহাবাদ, ৩১ মার্চ (হি.স.): এবার থেকে আর ভীমরাও আম্বেদকর নয়, উত্তর প্রদেশে তিনি এখন ভীমরাও ‘রামজি’ আম্বেদকর নামেই উল্লিখিত হবেন| যোগী আদিত্যনাথ সরকারের নতুন প্রস্তাব পাশ হওয়ার পর এখন থেকে সমস্ত তথ্য, রেকর্ড ও বইয়ে ভীমরাও রামজি আম্বেদকর নামেই উল্লিখিত হবেন ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন| এমতাবস্থায় উত্তর প্রদেশে আবারও আক্রান্ত হলেন দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর| উত্তর প্রদেশের এলাহাবাদে, ঝুন্সির ত্রিবেণীপুরম এলাকায় ভেঙে ফেলে হল বি আর আম্বেদকরের মূর্তি| শনিবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আম্বেদকর প্রেমীরা|
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঝুন্সির ত্রিবেণীপুরম এলাকায়, একটি পার্কের ভিতরে অবস্থিত বি আর আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| দুষ্কৃতীরা আম্বেদকরের মূর্তির শরীর থেকে মাথা পুরোপুরি আলাদা করে দিয়েছে| পুলিশ কর্তাদের অনুমান, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে হয়তো আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে| মামলা রুজু করে নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
প্রসঙ্গত, উত্তর প্রদেশে সরকারের নতুন প্রস্তাব পাশ হওয়ার পর এখন থেকে সমস্ত তথ্য, রেকর্ড ও বইয়ে ভীমরাও রামজি আম্বেদকর নামেই উল্লিখিত হবেন ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর| যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তের জেরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে| এমতাবস্থায় ভেঙে গুড়িয়ে দেওয়া হল দলিত আইকনের মূর্তি| তবে এই প্রথমবার নয়, এর আগে উত্তর প্রদেশে একাধিকবার ভাঙচুর করা হয়েছে আম্বেদকরের মূর্তি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top