News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের নিরাপত্তা নিয়ে আবারও উঠল প্রশ্ন, নিজামউদ্দিন-আম্বালা প্যাসেঞ্জার ট্রেনে অবাধে লুঠপাট দুষ্কৃতীদের
Image

রেলের নিরাপত্তা নিয়ে আবারও উঠল প্রশ্ন, নিজামউদ্দিন-আম্বালা প্যাসেঞ্জার ট্রেনে অবাধে লুঠপাট দুষ্কৃতীদের

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা যে কতটাই দুর্বল, পুনরায় তার প্রমাণ মিলল| শুক্রবার ভোরে নিজামউদ্দিন-আম্বালা প্যাসেঞ্জার ট্রেনে অবাধে লুঠপাট চালাল চারজন সশস্ত্র দুষ্কৃতীর একটি দল| প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা| রেল সূত্রের খবর, শুক্রবার ভোর ৩.৫৬ মিনিট নাগাদ নিজামউদ্দিন স্টেশন থেকে আম্বালা অভিমুখে রওনা দেয় নিজামউদ্দিন-আম্বালা প্যাসেঞ্জার ট্রেন| ভোর চারটে নাগাদ তিলক ব্রিজ স্টেশনে এসে দাঁড়ায় প্যাসেঞ্জার ট্রেনটি|
উত্তর রেলের মুখপাত্র নীতীন চৌধুরী জানিয়েছেন, তিলক ব্রিজ স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়ানো মাত্রই, জেনারেল কামরায় উঠে পড়ে চারজন সশস্ত্র দুষ্কৃতীর একটি দল| ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ১২-১৫ জন যাত্রীর কাছ থেকে বহু মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা| এই ঘটনায় আহত হয়েছেন একজন যাত্রী, বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন| এই ঘটনায় নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এবং গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)-এ অভিযোগ দায়ের করা হয়েছে| রেলের মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি এবং দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top