News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম আদালতে ভাঙচুর, দোষীদের ৩ বছরের কারাদণ্ড
Image

সাব্রুম আদালতে ভাঙচুর, দোষীদের ৩ বছরের কারাদণ্ড

আগরতলা, ২৯ মার্চ (হি.স.) ৷৷ সাব্রুম আদালতে হামলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করল মহকুমা আদালত৷ অভিযুক্তরা সকলেই সিপিআইএম ও তার শাখা সংগঠনের সক্রিয় কর্মী বলে চিহ্ণিত৷ ২০১৫ সালে সিপিআইএম এর শ্রমিক সংগঠন আহূত সর্বভারতীয় ধর্মঘটে যথারীতি আদালত বসে৷ কিন্তু ধর্মঘটের সমর্থকরা আদালতে গিয়ে চড়াও হয় এবং প্রচণ্ড ভাঙচুর সংগঠিত করে৷ বিচারবিভাগীয় ম্যাজিস্টেটকে সরাসরি আক্রমণ করা হয়৷ পরবর্তী পর্যায়ে ফৌজদারি বিধি মোতাবেক মামলা হয়৷ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিষয়ে শুনানি চলে যদিও অভিযুক্তদের আরও আগেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল৷ মহকুমা আদালত বৃহস্পতিবার অভিযুক্তদের সাজার ঘোষণা করে৷ আদলেত দোষী সাব্যস্ত অভিজিৎ দে, বিজয় দে, অভিক দে এবং বিষ্ণু ঘোষকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানার ঘোষণা দিয়েছেন বিচারপতি৷ উল্লেখ করা যেতে পারে, একই দিনই বিলোনিয়া আদালতেও হামলা সংগঠিত করা হয়েছিল৷ যদিও সেক্ষেত্রে আদালতের চূড়ান্ত রায় এখনও প্রকাশিত হয়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top