News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ণ এনেছে কমিউনিস্টরা, বিধানসভায় এন সি দেববর্মা
Image

রাজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ণ এনেছে কমিউনিস্টরা, বিধানসভায় এন সি দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ এরাজ্যে রাজনৈতিক দূর্বৃত্তায়ণ এনেছে কমিউনিস্টরা৷ সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের এভাবেই বিঁধেছেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ তাঁর কথায়, নির্বাচনোত্তর সন্ত্রাসের সংসৃকতি এরাজ্যে অতীতে ছিল না৷ কিন্তু, বাম আমল শুরু হতেই নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে৷ তাই তিনি বিদ্রুপের সুরে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এবার জনতার আদালতে আপনারা শাস্তি পেয়েছেন৷

মঙ্গলবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তব্য রাখতে গিয়ে এবং বিরোধীদের আনা সংশোধনীর বিরোধীতায় রাজস্ব মন্ত্রী বলেন, বিরোধীদের সংশোধনী রাজ্যপালের ভাষণের যুক্ত রাখার কোন যৌক্তিকতা নেই৷ সন্ত্রাস ইস্যুতে দৃষ্টি আকর্ষণীয় নোটিশ কিংবা উল্লেখপর্বে নোটিশের মাধ্যমে আলোচনা করা যেতেই পারে৷ তাঁর মতে, নির্বাচনোত্তর সন্ত্রাস একটি সাময়িক সমস্যা৷

এন সি দেববর্মার কথায়, এরাজ্যে রাজনৈতিক দূর্বৃত্তায়ণ কমিউনিস্টরাই এনেছে৷ পশ্চিমবঙ্গ, কেরালা থেকে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ণ আমদানি করা হয়েছে৷ কারণ, যেখানেই কমিউনিস্ট সেখানেই রাজনৈতিক দূর্বৃত্তায়ণ৷ তাঁর দাবি, অতীতে রাজ্যে এধরণের সংসৃকতি ছিল না৷ কিন্তু, বাম আমল থেকেই নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে৷ এমন কোন নির্বাচন যায়নি, যখন সন্ত্রাস হয়নি৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে মানুষ শুধু নন, গৃহপালিত পশুরাও রেহাই পায়নি৷ তাই, রাজ্যপালের ভাষণে নির্বাচনোত্তর সন্ত্রাস যুক্ত করার কোন যৌক্তিকতা নেই৷ তাঁর কথায়, রাজ্যপালের ভাষণের সাথে এই সংশোধনী সামঞ্জস্য নয়৷

এন সি দেববর্মার মতে, অপরাধ যারাই করেন, তাঁদের শাস্তি পেতেই হবে৷ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, এবার জনতার আদালতে আপনারা শাস্তি পেয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top