News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন ঃ বিশেজ্ঞ কমিটির বিজ্ঞপ্তি জারী হল
Image

সপ্তম বেতন কমিশন ঃ বিশেজ্ঞ কমিটির বিজ্ঞপ্তি জারী হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য বিশেষজ্ঞ কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এই কমিটির চেয়ারম্যান হলেন, অসম সরকারের প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস পি পি ভার্মা৷ অন্য দুই সদস্যরা হলেন, রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব মনোজ কুমার এবং অর্থ দফতরের অতিরিক্ত সচিব পি আর ভট্টাচার্য৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার ৯০ দিনের মধ্যে এই কমিটিকে প্রস্তাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে৷ এই কমিটি মূলত সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন ভাতার কাঠামো নির্ধারন করে রাজ্য সরকারকে প্রস্তাব দেবে৷ বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে নয়া ফর্মুলাও এই কমিটি স্থির করে দেবে৷ এরই সাথে নূন্যতম বেতন কাঠামো কমিটির সুপারিশ মেনেই কার্যকর করা হবে৷ আরোও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে৷ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ-ডি পদ রাখা উচিত কি না, তাও এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে জানাবে৷

স্থির বেতন সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনভাতা ও সাম্মানিক নয়া কাঠামো অনুসারে স্থির করে দেওয়ার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এরই সাথে অঙ্গনওয়ারি কর্মী, সহায়িকা এবং পাম্প অপারেটরদের বেতন ভাতা ও সাম্মানিক একইভাবে স্থির করে দিতে বলা হয়েছে৷ পেনশনারদের কিভাবে সুবিধা দেওয়া উচিত তাও কমিটিকে প্রস্তাব দিতে হবে৷

মহার্ঘভাতা কিভাবে এবং কোন ফর্মুলা মেনে ভবিষ্যতে দেওয়া উচিত তাও কমিটিকে জানাতে বলা হয়েছে৷ সপ্তম বেতন কমিশন লাগু করার ক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা জানাতেও বলা হয়েছে কমিটিকে৷ কমিটি অর্থ দফতরের সাথে আলোচনাক্রমে তা স্থির করবেন৷ এই সমস্ত কাজ বিজ্ঞপ্তি জারি হওয়ার ৯০ দিনের মধ্যে সমাপ্ত করার জন্য কমিটিকে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top