News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া উচিত নয় : জিতেন্দ্র সিং
Image

সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া উচিত নয় : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত যে নমনীয় মনোভাব দেখাবে না তা ফের একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিষয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। একজন সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী হিসেবেই দেখা উচিত।’ কাশ্মীরের কিছু বিপথগামী যুবক যারা সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে তাদের প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে বিপথগামী যুবকদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য। কিন্ত সন্ত্রাসবাদকে কোনও ভাবে প্রশ্রয় দেওয়া উচিত। একজন সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী হিসেবেই দেখা উচিত।
পাশাপাশি উপতক্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আপোসহীন মনোভাব থাকা সত্বেও ক্রমাগত সন্ত্রাসবাদী সংগঠনগুলির মিথ্যা প্রচার থেকে কাশ্মীরি যুবকদের বিরত রাখার জন্য সচেতন করে চলেছে নিরপত্তা বাহিনী।
কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, সিংহভাগ কাশ্মীরি যুবসম্প্রদায় নতুন ভারতের উন্নয়নের ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এটা প্রমাণিত সত্য যে কাশ্মীরের সন্ত্রাসদীর্ণ জেলাগুলি থেকে প্রায় প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষায় অনেকেই শীর্ষস্থান অধিকার করেছে। একই ভাবে এবছর রাজ্যের ২০ জন পড়ুয়া আইআইটির প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top