News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের নির্দেশ দিলেন শিবরাজ
Image

মধ্যপ্রদেশে সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের নির্দেশ দিলেন শিবরাজ

ভোপাল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ন্যাশনাল নিউজ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা (৩৫)-র মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| সোমবার সকাল ৮.৫৫ মিনিট নাগাদ ভিন্ড জেলায়, কোতওয়ালি থানা থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ৩৫ বছর বয়সি সাংবাদিক সন্দীপ শর্মা| তিনি একটি ন্যাশনাল নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন এবং ভিন্ড জেলায় অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন| সন্দীপের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই কঠোর তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| আর মঙ্গলবার সন্দীপের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান|
জাতীয় সংবাদ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে বহু লেখালেখি করেছেন| এর আগেও বহুবার তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন| আশঙ্কাই সত্যি হল, অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করার জন্যই হয়তো খুন হতে হল সাংবাদিক সন্দীপ শর্মাকে| সোমবার সকালে রাস্তার ধার দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন সাংবাদিক সন্দীপ শর্মা| আচমকাই পিছন থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাঁকে পিষে দিয়ে চম্পট দেয়| ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে|
স্ত্রী এবং দুই সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক সন্দীপ শর্মা| ২০০৪ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হন সন্দীপের ভাইও| দুই ছেলেকে অকালে হারিয়ে শোকস্তব্ধ সন্দীপের পরিবার| পাশাপাশি সন্দীপের মৃত্যুতে রীতিমতো আতঙ্কে ভুগছেন মধ্যপ্রদেশের সাংবাদিকরাও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top