News Flash

  • Home
  • Uncategorized
  • প্রযুক্তিগত বিষয়ে রাহুল গান্ধী অজ্ঞ : সম্বিত পাত্র
Image

প্রযুক্তিগত বিষয়ে রাহুল গান্ধী অজ্ঞ : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কর্ণাটকের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাদানুবাদ তীব্র আকার ধারণ করেছে। তথ্য চুরি কাণ্ডে বিগত কয়েক দিন ধরেই সরগরম জাতীয় রাজনীতি। বিগত দুইদিন ধরে তথ্য চুরি কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে প্রবল রাজনৈতিক আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধীকে পাল্টা অজ্ঞ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা দলের মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীর পাল্টা নিন্দা করে সম্বিত পাত্র বলেন, ‘প্রযুক্তিগত বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একেবারেই অজ্ঞ। সে জানেই না যে ডেটা এনালিসের আর চরবৃত্তির একই বিষয় নয়। আধুনিক যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির। যেটা রাহুলজি বোঝেন না।
সম্বিত পাত্র আরও বলেন, নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। অন্য সকল স্মার্ট অ্যাপের মতোই এটিও একটি স্মার্ট অ্যাপ। কোনও অ্যাপকে তখনই স্মার্ট বলা হয় যখন সেটি দুই তরফের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তোলে।
প্রসঙ্গত সোমবার রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ‘মোদীর নমো অ্যাপ গোপন তোমার বন্ধু এবং পরিজনদের অডিও, ভিডিও, কনটেকস রেকর্ড করে নেয়। এমনকি জিপিএসের মাধ্যমে তুমি যেখানে রয়েছে সেই জায়গাটাও তিনি চিহ্নিত করতে পারবেন। এখন তিনি (নরেন্দ্র মোদী) আমাদের বাচ্চাদেরও তথ্য চাইছেন। ১৩ লক্ষ এনসিসি ক্যাডেটকে জোর করে ওই অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করা হচ্ছে।’
ভারতীয় নাগরিকদের উপর চরবৃত্তি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিগ বস বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। অন্যদিকে রাহুল গান্ধীকে কার্টুন চরিত্র ছোটা ভীম বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। এদিন পাল্টা এক ট্যূইটবার্তায় স্মৃতি ইরানি লেখেন, ‘রাহুল গান্ধীজি, এমনকি ছোট ভীমও জানে অ্যাপ যদি কোনও অনুমতি চায় তবে তা চরবৃত্তি নয়।’ অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অ্যাপটি কোনও ব্যক্তিগত তথ্য চায় না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top