News Flash

  • Home
  • Uncategorized
  • শহর ও নগর এলাকার উন্নয়নে শীঘ্রই রূপরেখা তৈরী করবে সরকার
Image

শহর ও নগর এলাকার উন্নয়নে শীঘ্রই রূপরেখা তৈরী করবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ আগরতলা পুর নিগম এলাকা ও রাজ্যের অন্যান্য শহর ও নগরজুলির জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে নগর

সোমবার বিধানসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি- নিজস্ব৷

উন্নয়ন দপ্তরে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে৷ আগরতলা যেমন স্মার্ট সিটি হিসেবে গড়ে উঠবে তেমনি রাজ্যের অন্যান্য পুর এলাকা ও নগরগুলিকেও উন্নত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে৷ এবিষয়ে রাজ্য সরকার শীঘ্রই একটি রূপরেখা তৈরী করে রাজ্যবাসীর সামনে রাখবে৷

সোমবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক আশিষ কুমার সাহা আনীত একটি রেফারেন্স নোটিশের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, আগরতলা শহর ও রাজ্যের অন্যান্য পুর ও নগর এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে নগরোন্নয়ন দপ্তরে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি এই নোটিশের বিষয়ে সহমত পোষণ করে বলেন, আগরতলা শহরে জল নিষ্কাশনী ব্যবস্থার পর্যালোচনা করতে শীঘ্রই আগরতলা পুর নিগমের সাথে বৈঠক করার হবে৷ যে সমস্ত সমস্যা ও দূর্বলতা রয়েছে  তা বর্ষার াাগেই সমাধানে উদ্যোগ নেবে রাজ্য সরকার৷

উত্থাপিত এই রেফারেন্স নোটিশের বিষয় ছিল, আগরতলা পুর নিগম এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে৷ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, আগরতলা পুর নিগম ও নগরোন্নয়ন দপ্তর যথাযথ পরিকল্পনা না নিয়েই কর্মসূচী রূপায়ন করেছে৷ তাই বর্ষা মরশুমে আগরতলাবাসীকে নাকাল হতে হয়েছে৷ তিনি আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে একটি দীর্ঘ মেয়াদী মাস্টারী প্ল্যান তৈরী করার উপর গুরুত্বারোপ করেন৷ বিধায়ক শ্রীসাহা আসন্ন বর্ষায় আগরতলা শহরের মানুষ যাতে নূর্ভোগে না পড়েন সেজন্য দ্রুত স্বল্প মেয়ানী পরিকল্পনা গ্রহণের কথাও বলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, বিগত বর্ষায় আগরতলা শহরের কি অবস্থা হয়েছিল তা নিয়ে তিনি অবগত আছেন৷ সরকার এদিকে নজর রেখেছে৷ আপনারা সরকারের উপর ভরসা রাখুন৷ রাজ্য সরকার দ্রুত স্বল্প মেয়ানী উদ্যোগ নেবে৷ তাঁর কথায়, জল নিষ্কাশনে ৪টি মেশিন রয়েছে৷ আরও ১৬টি মেশিন কেনা হয়েছে৷ শহরে জল নিষ্কাশনীতে ব্যবহৃত মেশিনগুলিতে যে দূর্বলতা আছে তা দ্রুত সংস্কার করা হবে৷ এই রেফারেন্স নোটিশের আলোচনায় অংশ নিয়ে বিধায়ক বিশ্ববন্ধু সেন রাজ্যের বিভিন্ন শহরেও অনুরূপ রূপরেখা তৈরি করার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top