News Flash

  • Home
  • Uncategorized
  • দাঙ্গা বিধ্বস্ত ঔরঙ্গাবাদে মোতায়েন বাড়তি তিন কোম্পানি সিআরপিএফ
Image

দাঙ্গা বিধ্বস্ত ঔরঙ্গাবাদে মোতায়েন বাড়তি তিন কোম্পানি সিআরপিএফ

ঔরঙ্গাবাদ (বিহার), ২৭ মার্চ (হি.স.): দাঙ্গা বিধ্বস্ত বিহারের ঔরঙ্গাবাদ জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও তিন কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার রামনবমী উদযাপনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওইদিনই দাঙ্গাকারীরা জেলার ২০টি দোকানে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি জেলার নাওয়াধি কলোনী এলাকায় রামনবমী উপলক্ষ্যে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে পাথর এবং ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। জেলার জামা মসজিদ সংলগ্ন ৫০টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া। বিগত দুইদিনের দাঙ্গায় এখনও পর্যন্ত ৬০ জন আহত হয়েছেন। তার মধ্যে ২০ জন পুলিশকর্মী।
জেলার দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা জেলা জুড়ে কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বাড়তি তিন কোম্পানি সিআরপিএফ। গোটা এলাকা পুলিশ টহল দিচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বধ্যপরিকর প্রশাসন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top