News Flash

  • Home
  • Uncategorized
  • আরও একটি ভিলেজ সিপিএমের হাতছাড়া
Image

আরও একটি ভিলেজ সিপিএমের হাতছাড়া

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ মার্চ৷৷ কিল্লা ব্লকের অন্তর্গত রাইয়াবাড়ি এডিসি ভিলেজ হাতছাড়া হল সিপিএমের৷ রাজ্যে পালা বদলের পর সর্বত্র যেভাবে মানুষ বিজেপি দলে শামিল হচ্ছে তার থেকে বাদ পরছে না  বিভিন্ন নির্বাচিত সংস্থা৷ আজ রাইয়াবাড়ি ভিলেজ কমিটির চেয়ারম্যান সহ আরো তিনজন সদস্য সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন৷ তাদের বিজেপি দলে বরণ করে নেন বিধায়ক রামপদ জমাতিয়া এই ভিলেজ কমিটির মোট সদস্য সংখ্যা নয়৷ গত নির্বাচনে আইপিএফটি পেয়েছিল দুটি আসন৷ সিপিএম সাতটি আসন৷ সিপিএম অনুকুমারী জমাতিয়াকে চেয়ারম্যান করেছিল সিপিএম৷

আজ চেয়ারম্যান অনুকুমারী জমাতিয়া সহ বিজয় গান্ধী জমাতিয়া, হয়তি জমাতিয়া ও দয়ামতি জমাতিয়া- এই চারজন বিজেপিতে যোগ দিলেন৷ সিপিএম দলের প্রতি বিতশ্রদ্ধ হয়েই তারা বিজেপিতে যোগ দিয়েছে বলে জানান৷ তাছাড়া এদিন ঐ এলাকায় ১২০ পরিবারের ২৭৭ জন বিজেপিতে যোগ দিয়েছেন সিপিএম ছেড়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top